Poetry

যে আকাশে উড়ছি হেলায়

November 16, 2026

16 views

কতটা আকাশ তোমার আমার

কতটা আকাশ উদ্বাস্তু 

কতটা জীবন ভাগ করেছে

কাকাবাবু আর সন্তু


কতটা জলে ভিজছি রোজই

কতটা জলের আহার

একটা জীবন একটাই বটে

সুনীল অথবা কাফকার!


কার সঙ্গে কি গোলাই

নিজের সাথের যত লড়াই

কতটা হলে পারত

একটা জীবন চাচ্ছি শুধু 

একটা হলেও চলত


এক জীবনে বাস করি আজ

আরেকজীবনে চাষ

দুজীবনের চাপাচাপিতে

শিল্পের হাঁসফাঁস!

Picked up where you left off

Comments

সাইফ সিরাজ was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • সাইফ সিরাজ 3 hours ago First reader

    কতটা জলে ভিজছি রোজই কতটা জলের আহার একটা জীবন একটাই বটে সুনীল অথবা কাফকার! সুন্দর।