Poetry

ঘোর কাটুক না কাটুক থাকতে ভালবাসি

November 19, 2026

18 views

ঘোর। ঘোরের ভেতরেই হয়ে যাচ্ছে সব

হয়ে যাবে হয়ত

ঘোর কাটানোর ইচ্ছে অনিচ্ছের পাল্লায় তুলে পাল বই

ধীরে বা জোরেসোরে শোরগোল তুলে এক ঘোর থেকে আরেক ঘোরে

এক মোড় থেকে আরেক মোড়ে

পোড় খেতে খেতে খেতে বিস্বাদে স্বাদে

যতটা আহ্লাদ বাঁচার, ততটা আহ্লাদ যাপনে সুখ অসুখের জবরজুলুম

ঠিক সন্ধ্যে নামার পরে একলা হওয়ার ইচ্ছে এসে ঘোর বানিয়ে খোকলা বানিয়ে ছাড়ে রোজ

ভোজবাজি আর ভাল্লাগে না

তরলে গরলে আর চলে না যখন

তখন ঘাপটি এক কোনায়

চাদর মুড়ে

কপাট জুড়ে অন্ধকার ডেকে এনে ঘোর বানিয়ে তার ভেতরে ঘর তুলি

নিজের সংগে যুদ্ধে জেতার মাতম তুলে কালরাত্রির অপেক্ষা


ঘোর। যত জোরেরই হোক, কাটে 

বরাবরই হিসাব মুছে নিজের দিকেই জোটে


ঘোর কাটুক না কাটুক থাকতে ভালবাসি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Chameli Akter 2 days ago

    ঘোর কাটুক না কাটুক থাকতে ভালবাসি।

    • Sajib Biswas Bakul 2 days ago

      বাসতে বাস্তে ভাল ঘোর লেগে যায়।