Poetry

পুড়ে পুড়ে জীবন (Premium)

November 3, 2026

0 sold
দুরন্ত এ অবুঝ মন
কিছুতে ই বাঁধন মানে না
চারিদিকে নিঠুর শৃঙ্খল
এই মন মানতে চায়না।

রোজ রোজ আটট-দশটা
শৃঙ্খলিত মধুর জীবন
নিমিষেই সময় ফুরায়
মানে না তো উদাসীর মন।

সবার নিঠুর আচরণ
অবিরত হৃদয় পোড়ানো
জীবনের নিঃড়ানো বিষাদ
চারিদিকে নীরবে ছড়ানো।

কর্মজীবন আর এ মন
শুধুই দ্বন্দ্ব সারাবেলা
চাওয়া-পাওয়া গরমিল
বুঝিনা জীবন ছলাকলা।

বন্দি এ নিঠুর জীবনে
রোজ সহ্য করা দায়ভার
আজও খুঁজি সেই গন্তব্য
সংগ্রাম আঁকা জীবনভর।
২২|১২|২০১৪

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login