Poetry

গণতন্ত্রের খাঁচা (Premium)

November 3, 2026

0 sold
যে মানুষ গুলো ফিরে আসে বারবার
এরা বোধহয় পিরামিড সদৃশ
রাষ্ট্রযন্ত্র গোলামী কিনছে যুগ যুগ
গণতন্ত্র কিম্বা পরিবার তন্ত্র একই
সমান্তরাল প্রবাহমান।

মানুষ গুলো যারা আমজনতা
তারা মুক্তি চায়না
গোলামীর জিঞ্জির এদের তকদির
হয় গণতন্ত্রের খাঁচায় অথবা
প্রাগৈতিহাসিক কিম্বা নতুন কোনও
পদ্ধতির শৃঙ্খলে
মানুষ গুলো বন্দি থাকবে।

অতএব এই মানুষগুলো ই ফিরে আসবে
বারবার এখানে
নতুন নতুন শোষণের রূপরেখায়
আমজনতা কলুর বলদ আজন্ম কাল
রাজপথে রক্ত দিবে
আর হুজুর হুজুর সালাম ঠুকবে।

সুতরাং এই বদমাইশ মানুষ গুলোই
বারবার ফিরে আসবে
ভোট নামক ছলাকলায়
তোমার আমার রক্ত চুষবে
চিরদিন চিরকাল ব্যাপী।
০২/১১/২০২৬

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login