Poetry

ব্যথাটুকু মুছে নিও (Premium)

November 4, 2026

0 sold
এ সবুজ আঁকা বাঁকা মেঠো পথ ধরে
এখানে দু পায়ে হেঁটে নদীর কিনারে
তুমি এসেছিলে ওগো জীবন রাঙাতে
চলার পথে তোমার জীবন সাজাতে।

দেখেছ এ ভাঙাগড়া জীবনের খেলা
পেয়েছ যে ভালোবাসা আর অবহেলা
কত মান অভিমানে রঙিন সে মন
সবটুকু জমা রেখো বুকে সারাক্ষণ।

যতটুকু ভালোবাসা তুমি রেখে গেলে
জানিনা তার কতটা তুমি ই বা পেলে
পাওয়া না পাওয়ার জীবন জোয়ারে
ব্যথাটুকু মুছে নিও রেখো না দুয়ারে।

জীবন প্রবাহ শেষে তোমার প্রস্থান
বিচ্ছেদে ভারাক্রান্ত এ আমার মন
তবু মেনে নিতে হবে এই আয়োজন
ভালোবাসা রাখলাম বুকে সারাক্ষণ।
১২|০৫|২০২২

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login