আমাজনের ভেতর দিয়ে যাচ্ছি—
এনাকোন্ডাসহ বড় বড় বিষধর সাপ,
নানা প্রজাতির হিংস্র জলজ প্রাণী,
নিরীহ, নির্মল উদ্ভিদ—
সবাই যেন কুর্নিশ করে সৌজন্যতা দেখাল।
আমাকে তাদের সৌন্দর্য উপভোগ করতে দিল,
কোনো রাগ, ক্ষোভ কিংবা প্রতিহিংসার শিকার
হতে হলো না।
আমার মনে হলো,
আমি একা তাদের উপভোগ করতে আসিনি,
বরং তারাই যেন সমবেত হয়েছে
আমাকে তাদের সৌন্দর্য উপভোগ করাতে।
অথচ আজকাল মানুষ
নিজের নির্মিত দেয়ালের ভেতর
অদৃশ্য খাঁচায় বন্দি।
সেখান থেকে একটু বের হতে গেলেই
মানুষের প্রতিহিংসার শিকার হতে হয়,
প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে নামতে হয়,
এমনকি অস্তিত্ব টিকিয়ে রাখতেও
প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।
বিস্ময়কর!
বিষধর সাপের পাশে দাঁড়িয়ে
নিরাপদে সৌন্দর্য উপভোগ করা যায়,
অথচ মানুষের পাশে দাঁড়িয়ে
মানুষের নিরাপত্তা খুঁজে পাওয়া দুষ্কর।
প্রকৃতি তার ভয়ংকর রূপ নিয়েও
অতিথিকে জায়গা দিতে জানে,
মানুষ তার মানবিক পরিচয় নিয়েও
মানুষকে জায়গা দিতে ভুলে যায়।
মানুষের চেয়ে ভয়ংকর তবে কি মানুষই?
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
বিষধর সাপের পাশে দাঁড়িয়ে নিরাপদে সৌন্দর্য উপভোগ করা যায়, অথচ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা খুঁজে পাওয়া দুষ্কর। সত্যিই বিস্ময়কর কবি🥲