Poetry

সমতা চাই (Premium)

November 9, 2026

0 sold
আমরা পাউরুটি চোরকে ধরে মেরে ফেলি
অথবা কোনো ছিঁছকে পকেটমারকে
কিম্বা সিঁদেল চোরকে
যারা গ্রামে সিঁদ কেটে চুরি করে
এইরকম অসহায় চোরদেরকে
আমরা রেহাই দেইনা,
পাকড়াও করি পুরোপুরি।

কিন্ত যারা আমাদের সম্মুখে রয়েছে
উঁচু তলার বাসিন্দা, কালো চশমায়
চোখ ঢেকে প্রাইভেট কারে তাদের চলাচল
সরকারি প্রাইভেট বহুরুপি জনতা
যারা আমজনতার সম্পদ গ্রাস করে-
অবিরত ফাইল আটকে দেয়
ভাউচার করে কোটিপতি হয়
এইসব চোরদের তরে কি বিধান ?

উভয়ের ক্ষেত্রেই সমতা চাই।

০৯/১১/২০২৬

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login