Poetry

ভিক্ষাবৃত্তি (Premium)

November 9, 2026

0 sold
ভিক্ষা করা ভালো নয় তবুও সালামত
ভিক্ষা করে খায়, কি করবে?
সালামতের পচাশি বছর বয়স-
ভালো মন্দ বিবেচনা
তার মগজে আর আসেনা।
এদিকে যুবক আরমান খান
ভূমি কর্মকর্তা, সরকারি অফিসার-
অথবা কোরবান পাটোয়ারী
থানার বড়ো কর্মকর্তা, তারাও বাড়ায় হাত
উপরি কিম্বা খরচাপাতি চাই
না দিলে উহু!
না না না কোনও কাজ হবে না
ঘুষ ছাড়া সরকারি কাজ অসম্ভব-
তবে ঘুষও কি একপ্রকার ভিক্ষাবৃত্তি?
কেন সালামত একা দোষী হয়?
সে তো পচাশি তে-
তার সহায় সম্বল নাই তাই
আর বাকিরা?
০৭/১১/২০২৬

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login