Poetry

আরে ও মালিক

November 9, 2026

24 views

আরে ও মালিক!
চারিধারে এত রোশনাই দেখাইয়া কোথায় রইলা লুকাইয়া?
চোখ বুজলেও তোমার আলো, চোখ মেললেও তোমার নিশান।
পরাণডা মোর আইঢাই করে, হাহাকার এই বুকে,
আহা, একবার যদি দাঁড়াইতা আইসা আমার সামনাসামনি!
হাতে ধইরা কইতাম, হেই দ্যাখো, মোর ছাতি ফাইটা যায়!
এক ঝলক দেখা দিয়া মনের আন্ধারটা একটু সাফ কইরা দিয়া যাও না?
গাছের পাতায় পাতায় তোমার রূপের ঝলক,
নদীর চরে ছড়াইয়া রাখছো রঙের বাহার।
আড়ালে থাইকা এ কেমন লুকোচুরি খেলাও মালিক?
দেহের মইদ্দে পরান-পাখিডা কেবল ডানা ঝাপটায়,
তোমার এক নজর দেহনের লাইগা পরান কাঁদে মালিক।

মরনের আগে একবার খালি সামনে আইসা খাড়াও,
চক্ষু দুইডা ভইরা তোমারে দেহি।
তারপর চাইলে জানডা কবজ কইরা নিয়া যাও,
কোনো আফসোস থাকবো না গো মালিক, কোনো খেদ থাকবো না!

Picked up where you left off

Comments

mamun abdulla was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed mahmud 13 hours ago

    ক্লাসিক লিখেছেন ভাই।

  • sayed Hossain 1 day ago

    দারুণ লিখেছেন ভাই। ভালো থাকবেন।

  • mamun abdulla 1 day ago First reader

    মরনের আগে একবার খালি সামনে আইসা খাড়াও, চক্ষু দুইডা ভইরা তোমারে দেহি। দারুণ লিখেছেন।