জগতের সকল প্রানী প্রকৃত পক্ষে ভীতু,
দু পা পিছিয়ে এরা ভয়ের অস্তিত্ব সংকেট দেখায়।
তর্কের খাতিরে শিকারী বাঘও যে ভীতু,
সেটা মানুষের হাতে বন্দুক দেখলে কিরকম চুপষে যায়
ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে থাকে।
ভালোবাসা, আবেগ, কান্না হয়তো
একেক প্রানীর একেকরকম।
তবে ভয়ের দিক দিয়ে সব প্রানী ই একই রকম।
সব প্রানী ই দিনশেষে ভয় পায়।
সবার ই ভয় কাজ করে এই প্যটার্ন সব প্রানীর মাঝে।
মানুষ এতো ক্ষমতাধর প্রানী,
পুরো পৃথিবী রাজত্ব করছে।
তবে তাদের ই ভয় বেশি কাজ করে।
মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ নিজেই।
আদিম কালের গুহায় আমরা একত্রে ছিলাম।
দিনশেষে আমরা ডিভাইড এন্ড রুল পলিটিক্স খেলি।
এই যে দ্বিচারিতা মানুষের মাঝে,
কাকরা দেখলেও অবাক হয়ে বিশ্লেষণ ক্ষমতা হারায়।
সব প্রানীদের ভয় নামক হরমোন রোপন করা হলে,
তাহলে প্রশ্ন থেকে যায় ভয়ের জন্ম কোথায়?
বিজ্ঞান, সাইকলোজি নিজেদের মতো উত্তরে ব্যস্ত।
তবে দার্শনিকদের জন্য প্রানীর ভয় নিয়ে ভাবার বিশেষ সুযোগ আছে।
#প্রানীর_ভয়
#রুদ্র_সিয়াম