আজকাল বেশিরভাগ মানুষই নাস্তিক,
তবে কেউ বেশিরভাগ গোপনে আড়ালে চলে।
কেউ লেবাস পড়ে ধর্মের মুখে ধর্ম,
ছিটেফোঁটাও নাই কারো।
এই টেকনলোজির আধুনিক যুগে,
মানুষের বিশ্বাস হয়ে গেছে এ্যলগোরিদমে।
মানুষ এখন মহাপুরুষ বাদ দিয়ে নায়কদের ভক্ত হয়,
তাদের মন্দিরে পূজা করে।
অন্ধভক্তি দূর হয় না,
সেটা নতুন রুপে ফিরে আসে।
যেখানে মানুষ এ আই বানায়,
খেলনা গাড়ি আকাশে উড়ায়।
সেখানে মানুষই প্রকৃত ইশ্বর।
প্রকৃতির ইশ্বরকে ধ্বংস করে,
মানুষ হয়ে উঠছে অমর।
এই অমরত্বের নেশায় মানবজাতি শেষমেশ কোথায়?
এতো টেকনলোজি, এতো জ্ঞানবিদ্যা।
দিনশেষে মহাবিশ্ব ধ্বংসের দিকে প্রভাবিত হচ্ছে,
ডার্ক ম্যটাররা ঘিরে ধরেছে।
মস্তিষ্কের নিউরনে অজানা ভাইরাস আক্রমনে,
মানবজাতি এখন চোখ ফোনের স্ক্রীনে।
জ্ঞান উন্মুক্ত, তাই সবাই জ্ঞানী।
আবার সবাই মূর্খ।
সবকিছু চলে যায়, সবকিছু ফিরে আসে।
নিয়তির এই চাকা আজীবন চলতে থাকে।
#নাস্তিকতা
#রুদ্র_সিয়াম