Article

১০টি কাজ জীবনকে সুন্দর, উপভোগ্য করতে পারে

November 11, 2026

3 views

১. অন্যের পরচর্চা, গিবত ও মিথ্যা অপবাদ দেওয়া বাদ দিন। অন্যরা কী করছে, তা নয়; আমি কী করছি, সেদিকে ফোকাস করুন।

২. মিথ্যা বলা পরিহার করুন। গুজব পরিহার করুন। কিছু পেলেই শেয়ার করবেন না।

৩. নিজের যত্ন নিন। নিজেকে সময় দিন। ব্যালান্সড ডায়েট করুন। রুটিন চেকআপ করুন।

৪. মা-বাবা ও পরিবারকে সময় দিন। তাঁদের প্রতি খেয়াল রাখুন।

৫. আপনি যে ধর্মেরই হোন না কেন, ধর্মচর্চা করুন। সৃষ্টিকর্তার আদেশ-নির্দেশ মেনে চলুন।

৬. বই পড়ুন এবং ভ্রমণ করুন। এ জন্য আগে থেকে পরিকল্পনা করুন।

৭. সব ধরনের নেশা পরিহার করুন। মাদক থেকে গ্যাজেট আসক্তি—সবই।

৮. জীবনে কখনো না কখনো খারাপ সময় আসবে। তখন ভেঙে পড়বেন না। নিজের প্রতি নিজে বিশ্বাস রাখুন।

৯. পরিমিত খাবার গ্রহণ করুন এবং নিজেকে মিতব্যয়ী হিসেবে গড়ে তুলুন।

১০. কথা যতটুকু দরকার, ততটুকু বলুন। অনুমাননির্ভর কথা পরিহার করুন। প্রয়োজনে চুপ থাকুন। সবার কথা শুনবেন। তারপর যেটা দরকার মনে হয়, সেটা গ্রহণ করুন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login