হাসপাতালে কাটানো এক রাত...!
আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হাসপাতালে এসেছি। MMCH-এর ইমার্জেন্সি বিভাগে, W-20, চারতলায়।
আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর ওর আরেক বেস্ট ফ্রেন্ড—এই তিনজন মিলে একটা রাত পার করলাম। রাত ৩টা বেজে গেল। অথচ এখনো ঘুমানোর কোনো উপায় নেই। তবুও পাটি, বালিশ, কম্বল, মশারি—সবকিছু রেডি করলাম।
এখন রাত ৪টা। তবুও ঘুমের কোনো অবস্থা নেই। আমার বান্ধবীর স্যালাইন শেষ হলো অনেকক্ষণ পর ওর ক্ষুধা লাগলো। ওর খেতে ইচ্ছা হলো তেহেরি। আমার বেস্টু অসুস্থ, তাই খাবার কিনতে গেলাম। সময় তখন ৪টা ১৫ মিনিট। পাওয়া যাবে কি না, বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত পাওয়া গেল মুরগি দিয়ে বিরিয়ানি!
এখন ওয়ার্ডে এসে খাওয়ালাম। সময় তখন ৪টা ৩৪ মিনিট। সবকিছু গুছিয়ে শুয়ে পড়লাম। কিন্তু তবুও ঘুমের কোনো গন্ধ নেই! আমরা তিনজনই জেগে আছি। একে অপরকে পর্যবেক্ষণ করছি, কে কোন অবস্থায় ঘুমাচ্ছে, কার কী অবস্থা! ঘুম কি আজও হবে...?!!!
এবার বলি, এই হাসপাতালে এসে আমি মানুষের জীবনকে খুব অদ্ভুতভাবে অনুধাবন করেছি।
আমার সামনে একটি পরিবার তাদের মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছে। মেয়েটির সঙ্গে তার ভাই এসেছে, পাশে মা আছে। সবকিছু কত সহজ! অন্তত পাশে আপনজনগুলো তো আছে।
আর আমি আর আমার বান্ধবী —সবকিছু নিজেরাই খুঁজে বের করেছি। সাহায্য করার মতো কেউ ছিল না। তিন নম্বর মানুষটি পরে এসে যোগ দিয়েছে।
এখন বলি, আরেকটি পরিবার তাদের মাকে নিয়ে হাসপাতালে এসেছে। মায়ের স্ট্রোক করেছে। আবার আরেকটি পরিবার তাদের মাকে নিয়ে এসেছে। মায়ের শরীর অসুস্থ। মাকে সুস্থ করার জন্য তাদের কত চেষ্টা, কত দৌড়ঝাঁপ!
একই হাসপাতাল, একই রাত, অথচ কত রকমের গল্প!
কেউ এসেছে মেয়েকে সুস্থ করতে, কেউ এসেছে মাকে বাঁচানোর আশায়, কেউ নিজের প্রিয় বন্ধুর পাশে রাত জাগছে। কারও পাশে পুরো পরিবার, আবার কেউ নিজেরাই নিজেদের ভরসা।
হাসপাতালের এই রাতগুলো সত্যিই অদ্ভুত! এখানে শুধু অসুস্থতা দেখা যায় না, দেখা যায় মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ, অসহায়ত্ব আর জীবনের বাস্তবতা।
একটি হাসপাতাল, অসংখ্য মানুষ, অসংখ্য গল্প—আর প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে একেকটি জীবন!