Poetry

চক্র

November 16, 2026

15 views

প্রানীজগতে একেক প্রানী একেকরকম,

দিনশেষে সবার একই জীবন।

কাজ করো, খাও, সন্তান জন্ম দাও।

তারপর সেই সন্তান আবার একই কাজ করবে।

পাখি থেকে শুরু করে মানব সবাই এই চক্রে বন্দী।

তবে কেউ ভাবে না এমনকি মানুষও না,

কেন আমি আরেকটা জীবন এনে তাকেও

পৃথিবীর কষ্টভোগ করাবো?

প্রকৃতি মানুষকে প্রবৃত্তি দিয়েছে আকর্ষণ দিয়েছে,

প্রকৃতি চায় খেলা বজায় থাকুক।

চক্র যাতে কখনই কখনই না ভাঙে।

বুদ্ধিমান দার্শনিকরাও এই চক্র হতে বের হওয়ার,

উপায় কিংবা পথ কোনটায় পায়নি।

জীবন কষ্টের চক্র ও টিকে থাকার লড়াই।

তবে প্রশ্ন হলো কেন আমরা কষ্ট করব ও টিকে থাকবে হবে?

আর এই চক্র ই বা শুরু হলো কিভাবে?

পাখিদের মাঝে দুজন সঙ্গী মিলে ঘর তোলে,

সেখানে তারা সংসার করে বাচ্চা নেয়।

সেই বাচ্চাকে খাইয়ে বড় করে। কেন করে?

মানুষের তো স্বার্থ থাকে।

তবে পাখিদের কি স্বার্থ?

যেখানে বড় হলে বাচ্চারা দূরে চলে যায়।

তবুও পাখিরা এই চক্রে বন্দী।

আমরা মানুষরাও তো একই চক্রে বন্দী,

জন্ম, কাজ, বিয়ে, বাচ্চা, মৃত্যু।

তবে কেন আমরা এই চক্রে বন্দী?

কেন একটা নির্দিষ্ট সময়ে প্রতিটা প্রানীর

বাচ্চা দেওয়ার তীব্র হরমন কাজ করে?

যদি হরমন দায়ী হয়?

আমরা পুরো গেমটা বুঝি।

তাহলেও কেন গেম থেকে বের হতে পারি না?

আচ্ছা! গেমটা খেলছে কে?

খুব মানুষই এই চক্র হইতে বের হইয়াছিল,

জগতের বড় বড় দার্শনিক বুঝি এজন্যই বিবাহ করেনি।

তারা চাননি তারা যেরুপ কষ্ট পাইয়াছে পৃথিবীর কাছে,

আরেকজনকে এনে সেই কষ্ট উপহার দেওয়া।

#চক্র

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

সুব্রত সরকার was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • সুব্রত সরকার 18 hours ago First reader

    আহা চক্র। আমরা আবদ্ধ যেকোনো চক্রে। জ্ঞানত অথবা অজ্ঞাতসারেই। বুঝতে পেরেও চক্র থেকে বাইরে বের হবার পথ আমাদের জানা আছে অথবা নেই। কিন্তু আবারও চক্রে ফিরে চলেছি জীবন নাম নিয়ে। ভালো লিখেছেন

    • Rudro Siyam 3 hours ago

      তবে চক্র হতে কেন বের হতে পারছি না?