অন্তু চোখ চকচক করছে। এই গোপন রহস্য উন্মোচন না হলেও পারতো। মানবজাতির চক্র। ইশ্বর (প্রকৃতি) দুজনকে সৃষ্টি করলেন। তারপর পৃথিবীতে পাঠালেন। এখান থেকেই পুরো মানবজাতি তৈরি হলো। তবে এই চক্রের কারনেই তো সকল দুঃখ কষ্টের মূল বলে অন্তুর ফিলোসোফি। তাই অন্তু উঠে দাড়ালো। স্পেসশীপ এর রুম থেকে বেরিয়ে কন্ট্রোলরুমে চলে গেল।
স্পেশশীপে করে ৭জন এর একটা দল যাচ্ছে ১বিলিয়ন লাইট ইয়ার দূরে একটা গ্রহ হুবহু পৃথিবীর মতো। সেখানের বায়ুমন্ডল একদম লাল। এমনকি মেঘ ভেসে থাকতেও দেখা গেছে। বিজ্ঞানীরা এখন এতো উন্নত করেছে যে দূরের গ্রহও স্পষ্ট স্ক্যান করে দেখা যায়। তবুও সমস্যা দেখা গিয়েছে। সেখানে না গেলে তো আর বুঝা যাবে না৷ তাছাড়া শুরুতে এ আই পাঠানোর কথা থাকলেও পরে ৭জন এর টিম গঠন করা হয়। পুরো বিশ্বের ৭জন কে সিলেক্ট করা হয়।।তাও শ্রেষ্ঠ যারা নিজেদের কাজের জন্য নোবেল পেয়েছেন ও পিএইচডি করা ও স্বশিক্ষিত লোক এরা। বইয়ের বাইরেও এদের অগাধ জ্ঞান।
শায়রা (জীববিজ্ঞান) নিয়ে পিএইচডি করেছে। এমনকি নিজে ছোটবেলা থেকে এসব নিয়ে খুব ঘাটাঘাটি করেছে। তেলাপোকার পেট কেটে দেখতো ভেতরে কি? কৌতুহল থেকেই আজ এই পর্যায়ে এসেছে যে তাকে নোভেলও দেওয়া হয়েছে।
কাচুনা ইয়ামি (সাইকলোজিস্ট) পিএইচডি করা। মানুষের ভেতরের সব কথা এক সেকেন্ডে বুঝে ফেলে। বইয়ের বাইরেও চোখ দিয়ে সব স্ক্যান করে ফেলে।
বিজ্ঞানি বরার্ট ( এভুলুশন অফ সাইন্স) নিয়ে পিএইচডি করা।
টাইটান দা গ্রেট (এই নামে সবাই ডাকে উনাকে) ইতিহাস নিয়ে অগাধ জ্ঞান।
তাছাড়া স্পেশ শীপে আরো ২জন আছে। টুইন ভাইবোন। এদের জমজ বলা হয়। দুজনই নাসায় কাজ করে এরা ইন্জিনিয়ারিং করে। শীপের কিছু হলে এরা দেখবে। আর
অন্তুর ফিলোসোফি নিয়ে অগাধ চিন্তাভাবনার জ্ঞান। সক্রেটিস, নিটশে, শোপেনহাওয়ার দের কেও সেও অন্ধভক্তি না করে প্রশ্ন করে। এমনকি নিজের থেকে ফিলোসোফি আবিষ্কার করে। যেমনটি এখন মাথায় চলছিল মানুষের দুঃখের মূল কারন কী? এই জীবন চক্র। নতুন একটা বাচ্চা জন্ম দাও। তারপর সে না চাইতেও এই চক্রে ফেসে যাবে। তো চক্রটা যদি শুরুই না হয়? এটা নিয়ে কথা বলার জন্য অন্তু এসেছে রবার্টের সাথে।
রবার্ট তখন চা খাচ্ছিলেন। রবার্ট ভাবতে লাগলেন, এভুলুশন কি চমৎকার জিনিস। আগে আমরা বানর ছিলাম। এখন মানুষ। আহা! এখন মানুষ থেকে হচ্ছি গাধা।
রবার্ট দেখলো অন্তুকে।
রবার্ট বলল, কি অবস্থা তোমার? নতুন কি ফিলোসোফি ভাবলে?
চোখ চকচক করে অন্তু বলল, বিজ্ঞানী। মানুষ কষ্ট পায় কারন নতুন একটা সন্তান আমরা তৈরি করি। তাই।
রবার্ট বলল, এটাই তো নরমাল। তুমি কি চাও? সৃষ্টি থেকে যাক? আমাদের অস্তিত্বের কি হবে?
অন্তু বলল, কিসের অস্ত্বিত্ব? যে অস্তিত্ব আমাদের কষ্টের মূল কারন। সেটা ধ্বংস করাই কি বুদ্ধিমান এর কাজ নয়?
রবার্ট হেসে বলল, ধ্বংসের কথা শুনে ওপেনহাইমার এর কথা মনে পড়লো। তবে ধর্বংস করলেই কি চক্র থেকে বের হওয়া যাবে?
অন্তু বলল, আমরা এখন লালগ্রহে যাচ্ছি।সেখানে আমরা ল্যবে দুইটা মানবদেহ তৈরি করব। (সেই ৭জনের মধ্যে সম্পর্ক করে। তাদের ডিএনএ দিয়ে তৈরি হবে জৈবিক ভাবে)।
পরে তাদেরকে যে সেখানে রাখবো। পরে? তারা আবার সেখানে জনসংখ্যা বৃদ্ধি করবে। তারপর মারামারি, দাঙ্গা, হাঙামা, ক্ষমতা।
রবার্ট একটু চিন্তিত হয়ে বলল, কথা সত্য। তবে তুমি কি চাও?
অন্তু জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি এই চক্রটা শেষ করতে চাই।
রবার্ট হাসতে বলল, চক্র শেষ করবা কিভাবে?
অন্তু কিন্তু ব্যপক সিরিয়াস। তার চোখ চকচক করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। অন্তু তার পকেট থেকে পিস্তল বের করলো। আর সেটা ধরলো সরাসরি রবার্ট এর ওপর।
রবার্ট একটু অবাক হলো। তবে মোটেও নরমাল ভাবে নিল না। রবার্ট জানে দার্শনিকরা কতটা পাগলা টাইপের হয়।
রবার্ট একটা ডিভাইসে চেচিয়ে বলল, অন্তু পাগল হয়ে গেছে। তোমরা সবাই কন্ট্রোলরুমে আসো। নয়তো আমাকে খুন করবে।
ডিভাইসটা ওকিটকির মতো কাজ করে। তাই যে যেখানে ছিল। তারা আসতে শুরু করলো। তবে টুইন ভাইবোন ছিল স্পেশশীপের বাইরে সেখানে রাউডার ঠিক করায় দুজন ব্যস্ত। তাই তারা ভেতরের কিছুই জানে না। শায়রা, ইয়ামি আর টাইটান উনারা দৌড়ে আসলো।
উনারা দেখলে অন্তু চেয়ারে বসে পিস্তল তাক করে আছে রবার্টের ওপর।তারা কিছুই বুঝল না।
অন্তু বলল, ভেতরে আসেন বসেন আপনারা।
উনারা ৩জন চেয়ারে বসে পড়লো।
শায়রা অবাক হয়ে বলল, আপনি পিস্তল কই পেলেন?
অন্তু বলল, এ আই রিকনকে বলেছি। সে আমাকে থ্রি পিন্টেড (আরো আধুনিক) লোহার পিস্তল রিয়েল বানিয়ে দিয়েছে।
শায়রা বলল, তবে এআই তো মানুষকে ধ্বংস করার জন্য কিছু করবে না।
অন্তু বলল, আমার জীবনচক্র ফিলোসোফি শুনে আমার সাথে একমত হয়ে আমাকে হেল্প করেছে।
শায়রা বলল, বুঝলাম। তুমি তাকে ম্যনুপুলেট করেছো।
অন্তু বলল, যা ইচ্ছা করেছি। এখন আমার কথা হচ্ছে। এখানে চলতে হলে আমার রুলস মানতে হবে। কোন বাচ্চা জন্ম দেওয়া যাবে না। নতুন প্রজন্ম আনা যাবে না।
ইয়ামি নিজের পেটে হাত দিল। এদিকে ২মাসের প্রেগন্যন্ট সে। তাই খানিকটা ভয় পেতে লাগলো। বাচ্চাটা তার সহকারী টাইটান এর। যা কেউ জানে না। এমনকি সে প্রেগন্যান্ট এটাও কেউ জানে না।
অন্তু বলল, ফিজিক্যাল করো সমস্যা নাই। আনন্দ করো। তবে নতুন মানুষ আনা যাবে না। আর যদি কারো ভুলে বাচ্চা এসে পড়ে। (অন্তু পিস্তলের দিকে একনজর তাকিয়ে রইলো। আর বাকিরা বুঝে গেল।)
টাইটান বলল, এই পাগলের কথা কেন শুনছো তোমরা। তোর সাহস থাকলে গুলি কর।
(টাইটান নিজের ইউনিফর্ম খুলে খালি বুক তাক করলো অন্তুর সামনে। এখন অন্তু যদি গুলি না করে তাহলে আর ভয় দেখিয়ে কন্ট্রোল করতে পারবে না। অন্তু গুলি করে দিল।)
কানের পাশে দুহাত দিয়ে চিৎকার করে বসে পড়লো ভয়ে ইয়ামি। তার একটু দূরে বুকে গুলি লাগা অবস্থায় পড়ে আছে টাইটান। শায়রা খুব শক্ত মেয়ে। রিয়েকশন ই করলো না।
এদিকে ইয়ামি কাঁদতে লাগলো। অন্তু বিরক্ত হয়ে বলল, কান্না হচ্ছে ইমোশন। আমাদের উচিত ইমোশন বাদ দিয়ে লজিক দিয়ে কাজ করা। আসি তাহলে। পুরো থমথমে একটা পরিবেশ চারিদিকে।
অন্তু চলে যেতে লাগলো শান্তভাবে। তবে ইয়ামি নিজের দুর্বলতাকে শক্তি হিসেবে নিল। হঠাৎ শক্ত হয়ে দাড়ালো সে। আচমকা ইয়ামি পেছন ধাক্কা দিয়ে ফেলে দিল অন্তুকে। তার হাত দিয়ে পিস্তল একটু দূরে গিয়ে পড়লো।
এই সুযোগে রবার্ট দৌড়ে এসে পিস্তল তুলে ফেলল হাতে। আর শায়রা অন্তুর শার্টের কলার ধরে ফেলল।
অন্তু বলল, তোমরা কি ভাবছো। রবার্ট আমাকে মেরে ফেলবে আমি ভয় পাবো? আমি এই চক্র শেষ করার জন্য। প্রথমে তোমাদের কে মারবো। পরে নিজেই গুলি খেয়ে মরে যাব।
রবার্ট বলল, কি দরকার ছিল। তোমার মতো একটা পাগলকে আমাদের সাথে পাঠানোর?
অন্তু বলল, পাগল? সেটা কী? যাদের বুঝতে পারি না আমরা। তাদের পাগল বলি। আসলেই কি তারা পাগল?
রবার্ট বলল, চুপ। কোন ফিলোসোফি হবে না।
রবার্ট দৌড়ে টাইটান এর কাছে গেল। হাত ধরে পালস চেক করে দেখলো। শিট। মারা গেছে।
রবার্ট বলল, টাইটান আর নেই।
অন্তুর ঠোঁটের কোনায় সফলতার হাসির রেখা ফুটে উঠলো। (অন্তু দেখলো রবার্ট তার ৩হাত দূরে টাইটানের কাছে তার পাশে কাদছে ইয়ামি। তাই সুযোগ নিল অন্তু)
অন্তু শায়রা হাত ধরে কাধের পেছনে আনতো। শায়রাকে লক করে দিল।
হঠাৎ পরিস্থিতি তে রবার্ট ভয় পেয়ে পিস্তল তাক করলো অন্তুর দিকে।
রবার্ট বলল, শায়রাকে ছেড়ে দাও। নয়তো গুলি করবো।
অন্তু ভয় না পেয়ে শায়রা হাত আরো চমকে দিল। শায়রা ব্যথা পাচ্ছে তবে সহ্য করে নিচ্ছে দাতে দাতে কামড়ে।
রবার্ট বলল, কি চাও তুমি?
অন্তু বলল, ওর হাত ভেঙে ফেলল।
অন্তু আরেকটু জোরে মোচড় দিতেই কট করে একটা শব্দ হলো। বরার্ট ভয় পেয়ে গেল। শায়রা হাত ভেঙে গেছে। মেয়েটা অনেক সহ্য ক্ষমতা যে জোরে চিৎকার দিয়েছে। নির্ঘাত আঘাত অনেক গভীরে এসে লেগেছে।
ভয়ে রবার্ট পিস্তল টা নিচে রেখে পা দিয়ে লাথি দিয়ে অন্তুর কাছে পাঠায় দিল। অন্তুর ঠোঁটের হাসির রেখা।
পিস্তলটা তুলে অন্তু শায়রা মাথার পাশে ধরলো। আরেকহাত দিয়ে শায়রার গলা পেছন থেকে ধরা অন্তুর।
অন্তু বলল, তোমরা আমার সাথে চালাকি করবা। আমার কথা মানো নাই। এটা ভাবিনি আমি।
তারপরই শায়রার মাথায় গুলি করে দিল অন্তু। ভয়ে দৌড়ে টেবিলের নিচে লুকালো রবার্ট। তার পাশে এসে লুকালো ইয়ামি। কানের একটু উপড়ে মাথার পাশে গর্ত হয়ে আছে গুলির ব্রেইনে চলে গেছে গুলিটা শায়রা। তার চোখ বন্ধ হয়ে আসছে। খানিকপরই মারা যাবে।
অন্তু টেবিলের ওপর কয়েকটা গুলি করলো। যেখানে রবার্ট ও ইয়ামি লুকিয়ে আছে।
ভয়ে ইয়ামির পুরো শরীর কাপছে। রবার্ট বলল, রিলাক্স নরমাল হও। সব ঠিক হয়ে যাবে।
রবার্ট পরিস্থিতি নরমাল করতে ইয়ামিকে জড়িয়ে ধরলো বুকে। তাও ইয়ামি কাপছে।
অন্তু টেবিলের ওপর উঠে দাড়িয়ে আছে।
অন্তু বলল, তোমরা ইদুর বেড়াল খেলছো আমার সাথে। হাস্যকর বিষয়। মরার আগে তোমাদের শেষ কোন ইচ্ছা?
টেবিলের নিচ থেকে রবার্ট বলল, তুমি যে খুন করলে তোমার অনুশোচনা হয় না?
অন্তু হেসে বলল, অনুশোচনা একটা নেগেটিভ ক্যমিকেল ডক্টর। যা মস্তিষ্ক থেকে বের হয়। একটা ক্যমিকেল আমাকে কন্ট্রোল করতে পারবে না।
তারপর অন্তু লাফ মেরে দুজনের একদম কাছে এসে পড়লো। তারপর কয়েকটা গুলির শব্দ। পুরো হলরুম কেপে উঠলো। শেষে অন্তু নিজের মাথায়ও গুলি চালিয়ে দিল।
এদিকে শ্পেশশীপের বাইরে যে টুইন ভাইবোন। ওরা এসব কিছুই জানে না৷ ওরা কাজ শেষে ভেতরে এলো। হলরুমে এসে দেখে সব মৃত পড়ে আছে।
কি হয়েছিল এখানে। প্রশ্ন করলো ভাইটা।
বোনটা বলল, এরা বুূদ্ধিমান মানুষ হয়ে এভাবে একে অপরকে হয়তো খুন করেছে।
ভাইটা বলল, হতে পারে। এখন নতুন যে সন্তান জন্ম হবে কিভাবে?
বোনটা ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমরা দুজন তো আছি। এই চক্র আমরাই চালিয়ে নিব।
ভাইটা বোনের চোখে চোখ রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরো ঠোঁটে চুম্বর ছুয়ে দেয়।
(সমাপ্ত)
#চক্রের_খেলা
#ছোটগল্প
#রুদ্র_সিয়াম