১. রাত ১০টা ৩০ মিনিটের আগে ঘুমান, ভোরে উঠুন।
২. ঘুমানোর ২ ঘণ্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন। জরুরি প্রয়োজন ছাড়া।
৩. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। প্রথমে ১৫ মিনিট দিয়ে শুরু করুন, তারপর হাঁটার সময় বাড়ান।
৪. সপ্তাহে ন্যূনতম ১৫০ মিনিট হাঁটুন।
৫. চিনি ও কোমল পানীয় ছেড়ে দিন। ভাজাপোড়া ও ফাস্টফুড কমিয়ে দিন। সম্ভব হলে পুরোপুরি বাদ দিন।
৬. তৃষ্ণা পেলে পানি পান করুন। সারাদিন বসে কাজ করলে অন্তত ২ লিটার পানি পান করুন।
৭. প্রতিবার খাবারের সঙ্গে সবজি ও প্রোটিন রাখুন। চোখের ক্ষুধা পরিহার করুন।
৮. সিগারেটসহ সব ধরনের মাদক একেবারে ছেড়ে দিন। যারা মাদক গ্রহণ করেন, তাঁদের থেকে দূরে থাকুন, যাতে মাদকের ধোঁয়া আপনার নাকে না আসে।
৯. একটানা বসে থাকবেন না। প্রতি ঘণ্টায় উঠে কিছুক্ষণ হাঁটুন।
১০. কিছুক্ষণ রোদে থাকুন। অন্তত ৫ মিনিট।
১১. ধর্ম পালন করুন। নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
১২. বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করান।
১৩. অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন। নিজের জন্য একটি সুষম খাদ্যতালিকা তৈরি করুন।
১৪. ধৈর্য ধরুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। হতাশ হবেন না।