Article

মহাকাশ জয়ে বাংলাদেশের মাহমুদা

November 16, 2026

32 views

অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক গঠন কেমন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ ধরনের বৈজ্ঞানিক যন্ত্র। সেই যন্ত্র তৈরির গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর ও ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করছে।

পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম মাহমুদা সুলতানার। ছোটবেলা থেকেই গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। যন্ত্রপাতি কীভাবে কাজ করে, প্রযুক্তির মাধ্যমে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়—এসব বিষয় তাঁকে ভাবাত। তাঁর বাবা ছিলেন একজন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুযোগ হতো ছোট্ট মাহমুদার। সেখানে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখতেন। এভাবেই বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ আরও গভীর হয়।

মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরিতেও পরিবারের ভূমিকা ছিল। তাঁর এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। তাঁর কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্প তাঁর কল্পনার জগৎকে আরও বিস্তৃত করে। একসময় মহাকাশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান মাহমুদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। অসাধারণ ফলাফলের জন্য অর্জন করেন 'সুমা কাম লাউড' সম্মাননা। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখানে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকসেও বিশেষায়িত গবেষণা করেন তিনি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login