Story

মায়ের দেওয়া অমৃত

November 17, 2026

30 views

এক ছেলে আজ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, দেখতে ভারী সুন্দর। তার মা নাম রাখলেন বলাই। বলাই তো বলাই, তার যে গলার ধার ভালোই হবে তা এখন থেকেই ভালো বোঝা যায়—তার কান্নার আওয়াজে কান পাতা দায়! বলাইয়ের কান্না থামাতে তার মা হাসপাতালে বুকে জড়িয়ে নিয়ে তাকে যেটা পান করাল, আমি তা 'অমৃত' বলতে চাই। বলাই বলতে না পারলেও, তার মনটা যে তৃপ্তিতে ভরে গেল তা তার হাসিমুখটা দেখলেই বোঝা যাচ্ছে। আর তার হাসিমুখ খানি দেখে তার মায়ের যে কত সুখ, তা ভাষায় প্রকাশ করার মতো না। পরিবারের সবাই অনেক খুশি, তাদের ঘরে নতুন অতিথি হিসাবে আসবে এক ফুটফুটে ছেলে সন্তান।তবে তাদের কপালে সুখ আর বেশি সইলো না দাদু অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু ভাগ্য দেবতা বলাইয়ের উপর খুব সহায় বলে মনে হচ্ছে। কারণ একই সময়ে তার এক পিসি মা সেই অমৃত দানে সক্ষম ছিল। তাতে বলাই তার মা না থাকার কষ্টটা সে অনুভব করে নি।
বলাইয়ের দিন খুব স্বাচ্ছন্দ্যে কাটছিল। কিন্তু ভাগ্য দেবতা এবার বলাইয়ের পিছন ছেড়েছে। তার পিসিমনিও এমন অসুস্থ হলেন যে, সে আর অমৃতের জোগান দিতে পারছে না। পরিবারে দুইটা শিশু এখন তার জন্ম সূত্রে অধিকৃত অমৃত আর পাবে না। পরিবারে সবাই চিন্তিত, এখন কি করা যায়?
তখন মাথায় এলো এক গাভীকে নিয়ে আসার। কারণ সেই গাভী স্বরূপ মায়ের অমৃত দিয়ে এবার তিনজন শিশুর জীবন রক্ষা পাবে— এক বলাই, দ্বিতীয়ত বলাইয়ের পিসিত ভাই ও ওই গাভী মায়ের সন্তানটি। এখানে আমার গাভী মা বলার কারণ হলো, হিন্দু শাস্ত্রে উল্লেখ যে, যে কোন শিশুর প্রাণ রক্ষায় শিশু দুগ্ধ গ্রহণ করতে পারবে এমন যে কাউকেই মায়ের স্থান দেওয়া যাবে। সুতরাং গাভী মাতা যেহেতু তার দুগ্ধময় অমৃত দিয়ে বলাই ও তার ভাইয়ের জীবন রক্ষা করলো, সেহেতু বলাই ও তার ভাই ওই গাভীটিকে মায়ের স্থান দিতেই পারে।
তো গাভী মাতা তার অমৃত দিয়ে তাদের বড় হয়ে উঠতে সাহায্য করছে। মানুষের যেহেতু আয়ুষ্কাল বেশি, তাই তার দৈহিক বৃদ্ধি কম। আর অন্যদিকে গরুর আয়ু কম হওয়ায় দৈহিক বৃদ্ধি বেশি, তাই ইচ্ছা না থাকলেও বলাইয়ের বাবাকে গাভী বাচ্ছাটাকে বিক্রি করে দিতে হলো। প্রকৃতপক্ষে এটাও কিন্তু কোরবানি। মহান সৃষ্টিকর্তা মানুষের ভিতরে যে মায়া দিয়েছেন, তা আর কারো ভিতর আছে বলে আমার জানা নাই। বলাই বড় হচ্ছে, তাই সে ধীরে-ধীরে মা না থাকার যন্ত্রণা বুঝতে পারে। কিন্তু কি আর করার? সৃষ্টিকর্তা কার জন্য কি লেখে, তা কি আর সাধারণ মানুষের বোধগম্য হবে? তবে এটা একটা যে তিনি কারো খারাপ চান না। দেখতে-দেখতে বলাই আজ স্কুল যাওয়া শুরু করেছে। তবে সে দেখতে পেলো তার এক সহপাঠীকে তার মা স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে এসেছে, কিন্তু বলাইয়ের তো মা নেই! এখন বলাইয়ের মন ভীষণ খারাপ। ছোট থেকে তাকে কখনো চোখে জল দেখি নি, তবে আজ তা সুস্পষ্ট। মনটা খারাপ হয়ে গেল আমারও; আমি তাকে জড়িয়ে ধরতে যাবো, কি সে চলে গেল বন্ধুদের সাথে।বাড়ি এসে বলাই গম্ভীর হয়ে বসে রইল তার পিসিমা জিজ্ঞাস করলেন কি হয়েছে রে বলাই?বলাই বললেন মা তো নেই তাই তুমি তো স্কুল থেকে আনতে যেত পারো।
পিসি বল ও তাই বল, আমি আনতে যেতে পারি না তো কি হয়েছে আসার পর তোর আদর তো করি।এখানে একটা প্রশ্ন আসে বলাইর পিসি বলাইদের বাড়িতে কেন?
উত্তর হলো যে বলাইর মা মারা যাওয়ার পর বলাইর ঠাকুর দা বলাইয়ের দেখভাল করার জন তাদের বাড়িতে নিয়ে আসা হয়।ও আরও একটা কথা বলা হয়নি বলাই ত এখন পাক্কা ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছে ,তার পায়ে বেশ ধার আছে বলতে হবে।সে তো এখন তার থেকে ২ গুন বড় ছেলেদের সাথে টকর দেয়।কিন্তু দিন শেষে তার একটা দুঃখ থেকে যায় তার মা নেই।দেখতে দেখতে বলাইর বয়স সাত থেকে আটে পা রাখবে সবাই খুশি তার জন্মদিন পালন করা হচ্ছে বাড়ি ভর্তি আত্মীয়,কিন্তু এর মধ্যে জানা গেল বলাইকে অমৃত প্রদানকারী গো মাতা খুব অসুস্থ।আনন্দহীন ভাবে জন্মদিন পালন হলো।পরের দিন প্রভাতে সূর্যাদয় এর সাথে সাথে গাভী মাতার জীবনের অবসান ঘটে।বলাই ও তার পরিবার গভীর ভাবে শোঁকাহত এবং কৃতজ্ঞ।

*জন্ম না দিলেও মা হওয়া যায় এবং আমাদের উচিৎ সেই মায়ের প্রতি সম্মান রাখা।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login