Story

তবে কি মানুষ সৃষ্টির সেরা জীব

November 18, 2026

26 views

*মানুষ যে সৃষ্টির সেরা জীব তা মেনে নিতে আমার একান্তই কষ্ট হচ্ছে। কিন্তু কেন?এই প্রশ্ন সবার হবে হয়ত,এর উত্তর হলো আমার জীবন কাল একুশ শতকে তাই।আমি এই পৃথিবীতে এসেছি মাত্র কয়েক দিন হলো এই কয়েক দিনে বনে-জঙ্গলে ঘুরে বেরিয়েছি।দেখেছি অনেক প্রাণী সবকিছু স্বাভাবিক মনে হলো,কিন্তু homo sapiens নামক প্রাণীটা আমার কাছে অনেক আজব লাগলো।আমি তার বৈশিষ্টের মিল কোথাও খুঁজে পাই না।তার চোখের চাহনি এক রকম ভাব প্রকাশের ভাষা আরেক রকম।সে মুখে বলে একরকম কিন্তু তার মন চায় অন্য রকম।এরকম ভিন্নতা আর কারো কাছে খুঁজে পেলাম না,তাই অন্য প্রাণীর উপর লেখারও সুযোগ হলো না।এত সব বিবরণ পরে হয় তো বা বুঝতে পেড়েছেন আমি কার কথা বলছি,হ্যা আমি মানুষের কথাই বলছি।কিন্তু কেন আমিও তো মানুষ আমার চিন্তা চেতনা কেন আমার পূর্ব পুরুষদের সাথে মেলে না। স্বামী বিবেকানন্দ যেরকম চিন্তা করতেন যেরকম বলতেন আমি পারি না কেন।হযরত যেরকম চিন্তা করতেন যেরকম বলতেন আমি পারি না কেন।তবে তারা কী রক্তে মাংসে মানুষ না!তারাও তো রক্ত মাংসে গড়া ছিল।দোষ আপনার বা আমার নয় দোষ হলো সময়ের কারন সময়ের চক্র আমাদের যে ঘূর্ণিতে ফেলেছে তা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন।জানি  অনেক কঠিন তাই বলে কি মানুষ হয়ে মানুষের বৈশিষ্ট্য ভুলে যাবো এতটাও কিন্তু খারাপ সময় চক্রে পড়ে যাইনি।এটা মনে রাখতে হবে আমাদের  এবং ভবিষ্যৎ প্রজন্মের।এতক্ষণ অনেক ঈশরা-ইঙ্গিতে কথা হলো এবার আসল কথায় ফেরা যাকঃমানুষ বর্তমান সময়ে যে ব্যাবহার করে তা অনেকটা সাপের মতো,অনেক সাপ দেখবেন যে সে তার ক্ষুধা নিবারণ করতে নিজ প্রজাতির সাপকেই খেয়ে ফেলে।তেমনি এখন মানুষ কারণে অকারণে মানুকেই মেরে ফেলতেছে।আমার চোখে মেরে ফেলা শব্দটির অর্থ হলো পুরো মানব জাতিকে জ্ঞান শূন্য করে তোলা।মানুষ নামক কিছু হিংস্র জানোয়ারদের ক্ষুধা প্রতিনিয়ত বেড়েই চলেছে,তবে এই ক্ষুধা আর স্বাভাবিক ক্ষুধা এক নয়।মানুষের স্বাভাবিক ক্ষুধা তো চাইলে নিবারণ করা যায়,কিন্তু এই ক্ষুধার কি হবে যা আমাকে লিখতে বাধ্য করায়।এই ক্ষুধা সেই ক্ষুধা যা বড়-ছোট মানে না, এই ক্ষুধা সেই ক্ষুধা যা সাত,সতেরো আর সত্তর এর পার্থক্য বুঝে না।এ ক্ষুধা এখন এতো তীব্র যে মানুষের বিবেক শক্তিকে এতটাই বিধ্বস্ত করেছে যেঃমা নামক যে একটা জাতি যার থেকে সে এসেছে তাকে ভুলে গেছে।এখন মুক্ত আকাশের পানে চেয়ে বলিঃ-
  হে প্রভু তব কেন পাঠিয়েছও এ ভুবনে,
  যে ভুবনে তোমার তাণ্ডব না দেখে-
  দেখতে হয় তোমারই সৃষ্ট শ্রেষ্ঠ কিছু জানোয়ারদের তাণ্ডব।
  তবো ধ্বংস করো তারে নয়তো মোরে,
  হে প্রভু মানুষ হয়ে আমার মায়েদের লাঞ্ছনা আর এই চোখ না সহে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login