এই মেয়েরা,
তোমরা যারা মন চাইলে মায়ের কাছে ছুটে যেতে পারো, মায়ের হাতের রান্না খেতে পারো, মায়ের আচঁলে হাত মুছতে পারো...
তোমরা যারা মন চাইলেই মা কে দেখতে পারো। মা মা মা...ডেকে ডেকে গলা ভিজাতে পারো...
তোমরা যারা মন চাইলে মায়ের ছায়ায় জিরিয়ে নাও। তোমরা জানো তোমরা কত সৌভাগ্যবতী?
ভোররাতে শীতের কাঁথা গায়ে উঠিয়ে দেয়া হাতজোড়া যদি এখনো থাকে। তোমরা জানো তোমরা কত সৌভাগ্যবতী?
They say "It takes a village to raise a child". কিন্তু আমার মনে হয় We just need our ammu। রাগ, অভিমান, ক্ষোভ শুধু তাকেই নির্দ্বিধায় দেখানো যায়। যার সাথে সাত পাঁচ ভেবে কথা বলা লাগে না। মুখে যা ইচ্ছে আর কাকে বলা যায়? আর কে আছে যে মুখের কথা না ধরে "মুখ শুকনো দেখাচ্ছে সারা দিন ঠিকমতো কিছুই খাস নি। আয় ভাত খেয়ে নে" বলে?