Post

করার কিছুই নাই

November 17, 2026

10 views

আসলে ওসব গুড লাইফস্টাইল ব্যাড লাইফস্টাইল আমি আর বিশ্বাস করি না।

অনেক মদখোর-গাঁজাখোর-নেশাখোর দেখেছি আমি, দিনে পাঁচবেলা ভরপেট ভাত-মাংস খাওয়া মানুষও দেখেছি- দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন বহুবছর।

আবার নিয়মিত জিম করা, ব্যালেন্সড ডায়েট করা লোক দেখেছি, এথলেট দেখেছি- ধিপধাপ হার্ট অ্যাটাক করে ফেলেছেন, লিভারে ফ্যাট জমিয়েছেন, হাই প্রেশারের রোগী হয়েছেন।

আসলে যাদের শরীর সহজেই খেলে যাবে, তাদেরটা যাবেই, যেকোনো মূল্যেই আটকানো যাবে না। আর যারটা যাবে না- অযুত-লক্ষ-নিযুত-কোটি অনিয়ম করলেও যাবে না। ওঁরা ফিট থাকেন সামহাউ।

দুনিয়ায় সবথেকে খতরনাক রোগগুলো পাই আমরা পিতামাতার কাছ থেকে তথা বংশগতভাবে। এই রোগগুলার তেমন কোনো চিকিৎসা এভেইলেবল থাকে না।

এই যেমন ধরেন- হাইপ্রেশার, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, সিকল সেল এনেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, এডওয়ার্ড সিন্ড্রম... আরও নানাবিধ বাজে অসুখ!

কাজেই আপনি যতই চমৎকার লাইফ লিড করেন, যে রোগগুলো বংশগতভাবে অর্জন করবেন, ওখানে আপনার লাইফস্টাইল কোনো ফায়দা দেবে না।

(এজন্য অবশ্য আমি গর্ভে সন্তান জন্ম দেবার কিছুটা বিপক্ষে। সন্তান তৈরি হবে ল্যাবে, খুব কনট্রোলড ওয়েতে, ডিফেক্টলেস।

আপনি আমি মানি বা না মানি, অদূর ভবিষ্যতে মানুষ আর সন্তান গর্ভে ধরতে যাবে না, সন্তান উৎপাদন হবে ল্যাবেই। কথাগুলো শুনতে খারাপ লাগছে আমি জানি!)

এরমানে এই না যে, আমি আপনাকে আইডিয়াল লাইফ লিড করায় নিরুৎসাহিত করছি। সবার অবশ্যই উচিত একটা সুন্দর, পবিত্র, নিষ্কলুষ জীবনযাপন করা। এতেই প্রভূত কল্যাণ নিহিত।

আমি জাস্ট ডিফ্রেন্ট একটা এঙ্গেল বললাম।

পদার্থ বিজ্ঞানে মার্ফি'স ল বলে একটা ল আছে। আমার ধারণা, দুনিয়ার সবথেকে বড় সত্য কথাটা জনাব মার্ফি সাহেব বলে গেছেন। এজন্য তাঁর একটা 'হুমায়ুন পুরস্কার' প্রাপ্য। মার্ফি'স লতে উনি বলেছেন- "Anything that can go wrong will go wrong"।

মানে হলো- আপনার কোনোকিছু যদি খেলে যাবার হয় (হতে পারে সেটা টাকাপয়সা, ব্যবসা, সম্পর্ক কিংবা স্বাস্থ্য), তবে সেটা খেলে যাবেই, ওখানে আপনার করার কিছুই নাই।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login