Poetry

কুহেলী

November 18, 2026

7 views

যেন তুমি— তুমিই ছড়িয়ে আছো সর্বত্র

ভিড়ে কোলাহলে একা জলে

সুনিবিড় অবকাশে

তোমার ওম তার গন্ধ মেহুল

মৌ-শীতশীত বাতাসে

.

যেন তুমি— তুমিই মিশে আছো সর্বত্র

সাঁতরে চলেছো কুহেলী

শিরায় উপশিরায়

তাথৈ তাথৈ উর্বশী সখা তুমি

বা'পাঁজরের ঘাসে ঘাসে

• ওয়াসিক

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login