Poetry

প্রেমাণুকাব্য পাঁচ

October 26, 2026

42 views

• তোমার চুলের সিঁথি ধরে হেঁটে গেছে

আমার প্রেমের ফুলসিরাত

তুমি পাশে বসো পারমিতা

আমার সমস্ত জীবন তোমার বেণীতে বাঁইধা দেই।

______

• নামাও তোমার চোখের পাতা বন্ধ করো ঠোঁট

ঘোমটা নামাও রূপটা ঢাকো দিল পে লাগে চোট

______

• তুমি সূর্যাস্ত দেখতে আইলে দিনের আয়ু বাড়ে

তোমায় আরেকটু দেখার লোভ সূর্যও কি আর ছাড়ে?

______

• তোমার সোনালী গালে ফোটে গোলাপি যে আভা

সেইখানে আমার হৃদয়ের সুবহে সাদিক।

______

• তোমাকে এমনভাবে চেয়ে গেছি রোজ

যেভাবে আকুল চোখে বরষা চেয়ে

পাখির নাম হয়েছে চাতক।

• ওয়াসিক || বই: জোছনা মেখো রোদ

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    সুখপাঠ্য। আপনার বইটাই দেখছি সংগ্রহ করে নিতে হবে। ভালো থাকবেন।

    • জাহিদ ওয়াসিক 1 week ago

      অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন।