কলমের ডগায় কফি ঢেলে বানিয়েছে যারা আইন,
তাদের টেবিলের নিচে কুকুরের মতো ঘুমায় বিনীত বিবেক।
রাষ্ট্রের চালচুলো বিক্রি করে কেনা হয়েছে মার্সিডিজ কার,
আর আমাদের পাতে শুধু পচা ভাত লোকমা দুয়েক।
ইতিহাসের পাতা ছিঁড়ে বানিয়েছে ওরা বিজ্ঞাপনের বোর্ড,
তার ওপর লেপ্টে আছে মন্ত্রীদের মিথ্যা আশ্বাসের লালা।
আমরা এদিকে দিনভর টেনে যাই এই পাষাণ নগরের চাকা,
আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে ওরা অনাহারের জ্বালা।
কিন্তু এই পিচঢালা পথ কোনোদিন ফুরোবার নয়,
পায়ের চামড়া খসে রক্তগঙ্গা নামলেও ফুরোয় না জীবনের চড়াই।
দূর্বল শরীরে পচা জলের কুয়াশা মেখে,
জীবনের হিসেব খুঁজতে গিয়ে শুধু লাশই গুনে যাই!