Post

নেই

November 19, 2026

8 views

সবাই ভাবে আমি অনেক হাসিখুশি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমারও তো একটা শরীর আছে, মনে ক্লান্তি আসে! আমার বুকেও একটা মন আছে, যা একটু অবহেলা পেলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই জীবনে বেশি কিছু তো চাই না, শুধু মাঝে মাঝে ইচ্ছা করে-কেউ একজন অন্তত পাশে এসে বসুক, মাথায় হাত রেখে বলুক, আমি তো আছি, তোমার কিসের চিন্তা?

চারপাশের সব সম্পর্ক কেন শুধু আমাকেই একা টিকিয়ে রাখতে হবে? সবার মন জুগিয়ে চলতে চলতে কেন নিজেকেই হারিয়ে ফেলতে হবে? যেকোনো বিপদে সবাই আমার উপর ভরসা করে, কিন্তু আমার যখন ভীষণ কান্না পায়, তখন কেন আমাকে পাথরের মতো চুপ থাকতে হবে? আমি তো কোনো দেবতা নই, আমারও তো পা পিছলে ভুল হতে পারে?মাঝে মাঝে আমারও খুব চিৎকার করে রাগ দেখাতে ইচ্ছে করে, চোখের পানি ফেলে কান্না করতে ইচ্ছে করে।

মানুষ কেন ভাবে আমার কোনো কষ্ট হয় না? আমাকে কি কোনো কাঠের তৈরি পুতুল মনে হয়? যাকে নিয়ে যেভাবে খুশি খেলা করা যায়, যার কোনো নিজস্ব ইচ্ছা-অনিচ্ছা নেই, আর যে কখনো মনে কষ্ট পায়না! আমি সবার প্রয়োজনে ছুটে যাই বলে কি আমার নিজের প্রয়োজনের কোনো মূল্য নাই? দিনশেষে আমার চোখের জলের কি কোনো দাম নাই? আমারও তো তোমাদের মতো একটা মন আছে,যে মনে আঘাত লাগলে, সবার মতোই আমার ভেতরটাও ক্ষতবিক্ষত হয়।

আসলে, সবার যত্ন নিতে নিতে আমি নিজেই নিজের যত্ন নিতে ভুলে গেছি-দিনশেষে এই পৃথিবীর সবার জন্য আমার হাত বাড়িয়ে দেওয়া থাকলেও, আমার নিজের জন্য কোনো হাত খুঁজে পাই না, আমি সবার মন বুঝি, অথচ আমার মনের ভাষা বোঝার মতো একটা মানুষও কোথাও নেই।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login