Post

দেয়াল

November 19, 2026

8 views

একটা সম্পর্ক হুট করে একদিনে শেষ হয়ে যায় না; বরং প্রতিদিনের একটু একটু অবহেলা আর নীরবতা জমে একসময় দেয়াল তৈরি করে। আমি হয়তো ভাঙনটা ঠেকাতে পারতাম, যদি অপর প্রান্ত থেকে সামান্যতম ফেরার ইচ্ছেটুকু দেখতে পেতাম।

কিন্তু যেখানে প্রতিটি আকুলতা কেবল একতরফা উপেক্ষার শিকার হয়, সেখানে একা একা সম্পর্ক টেনে নেওয়া আর নিজের অস্তিত্বকে রোজ বিষিয়ে তোলা একই কথা।অভিমান জমতে জমতে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন সে আর ঝগড়া করে না, অধিকারও দাবি করে না।

অবহেলার সবচেয়ে বড় শাস্তি হলো তীব্র নীরবতা, যা চিৎকার করে কাঁদার চেয়েও অনেক বেশি ভয়ানক। আমি এখন আর কোনো কৈফিয়ত চাই না, কারো মেসেজের অপেক্ষায় রাত জেগে ছটফটও করি না।যেখানে আমার উপস্থিতি কারও ভালো লাগার কারণ হতে পারল না, সেখানে আমার অনুপস্থিতি কাউকে কাঁদাবে-এমন আশা করাটাই বোকামি।

দীর্ঘদিনের চেনা মানুষটা যখন চোখের সামনে সম্পূর্ণ অচেনা হয়ে যায়, তখন শুধু সম্পর্কটাই মরে না, বুকের ভেতরের একটা জ্যান্ত মানুষও পাথর হয়ে যায়। জীবনের এই নিষ্ঠুরতম বিদায়লগ্নে দাঁড়িয়ে শুধু এইটুকুই সান্ত্বনা, অন্তত কাউকে ঠকিয়ে বা নিজের স্বার্থের জন্য আমি কারও হাসিমুখ কেড়ে নেইনি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login