Poetry

সেটি কার গান, আমি জানিনা

November 20, 2026

47 views

ভেজা ব্রোঞ্জের ফলকে জমে থাকা প্রাচীন শ্যাওলার মতো
স্মৃতির দেয়ালে লেগে আছে বিকেলের ম্লান স্বর্ণালি ধুলো,
সময় নামের এক নিঃশব্দ বণিক ওজন করছে হারানো মুহূর্তের মুদ্রা।
সাঁকো পেরিয়ে আসা কুয়াশার রেখায় ঝুলে আছে ভোরের ভাষা,
শব্দের খাঁচায় বন্দি হয়ে ছটফট করছে অচেনা এক নদী,
যার তলদেশে ঘুমিয়ে আছে ডুবন্ত জাহাজের মাস্তুল আর পুরনো গান।
কান পেতে শোন,
ভাঙা পাথরের খাঁজে কীভাবে জেগে ওঠে অগ্নিবীণা,
তখন শব্দের জাল ফিসফিসিয়ে শোনায় অচেনা সুরের গান,
সেটি কার গান, আমি জানিনা।

Picked up where you left off

Comments

probash khobor was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed mahmud 2 days ago

    দারুণ একটা কবিতা। খুব ভালো লাগলো। শুভকামনা।

    • Borhan Mahmud 2 days ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।

  • shoyeb 2 days ago

    দারুণ লিখেছেন। শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 2 days ago

      অশেষ ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। দোয়া রইল।

  • probash khobor 6 days ago First reader

    ভাঙা পাথরের খাঁজে কীভাবে জেগে ওঠে অগ্নিবীণা, তখন শব্দের জাল ফিসফিসিয়ে শোনায় অচেনা সুরের গান, সেটি কার গান, আমি জানিনা। খুব ভালো লিখেছেন।

    • Borhan Mahmud 2 days ago

      অশেষ ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। দোয়া রইল।