আমাদের গল্পে গল্পে বলেছিল সে,
মানুষ কোনোদিন নির্মল হাসি হাসে না।
পৃথিবীর জীবদ্দশায় সেটি মানুষ পারে না;
ভেতরে সারাক্ষণ এক দুর্ভাবনার গাছের ডালপালা নড়ে।
শুভ্র হাসির নিচেও লুকিয়ে থাকে ছায়ার কিনারা,
অদৃশ্য শিকড় বেয়ে উঠে আসে শঙ্কার শিরশিরে বাতাস।
সে এও বলেছিল, মানুষ প্রেম করে, সেটি সত্যি;
কিন্তু তার শরীরের তৃষ্ণা অনেকের জন্যেই থাকে।
একটি মুখের আলোয় বাঁধা পড়ে না সমস্ত ক্ষুধা,
হাওয়ার মতো ছড়িয়ে পড়ে আকাঙ্ক্ষার অস্থির মানচিত্র।
যাকে হয়তো একঝলক দেখেছে, তার জন্যেও তার তৃষ্ণা হয়;
ক্ষণিকের চোখের পলকে জন্ম নেয় অচেনা এক দাবানল।
মানুষ অদ্ভুত কিছু নয়, বাকি সব জন্তু-জানোয়ারের মতোই।
রক্তের ভাষায় লেখা তার আদিম ও অবাধ্য নিয়ম।
স্বার্থের ভাবনা তার মধ্যেও থাকে, পাতার আড়ালে লুকানো কাটার মতো,
প্রেমের পবিত্র উঠোনেও সে রেখে যায় নিজের হিসাবের ছাপ।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
Habiba Rozy 2 hours ago
কবিতাটা ভালো হয়েছে,কিন্তু সব মানুষকে কি একরকম?
-
শুভ্র হাসির নিচেও লুকিয়ে থাকে ছায়ার কিনারা, অদৃশ্য শিকড় বেয়ে উঠে আসে শঙ্কার শিরশিরে বাতাস।দারুণ লিখেছেন।
-
mamun abdulla 14 hours ago
স্বার্থের ভাবনা তার মধ্যেও থাকে, পাতার আড়ালে লুকানো কাটার মতো, প্রেমের পবিত্র উঠোনেও সে রেখে যায় নিজের হিসাবের ছাপ। মানুষের ছবিটা আমার মনে হলো, দারুণ এঁকেছেন। যে ভাবনায় আপনি লিখেছেন, সেটির ব্যাতিক্রমও আছে, ভাই।