Poetry

তাওহিদের ছায়া

November 20, 2026

17 views

অসীম নূরের রশ্মি ছুঁয়ে যায় গহীন মনের তল,
তাওহিদেরই আলোকধারায় ধুয়ে যায় সব ছল।
সৃষ্টিজুড়ে ছড়িয়ে আছে তাঁরই নামের রেখা,
পাতার ভাঁজে, তারার মাঝে আপন রূপে দেখা।
ক্ষণিকের ভব সংসার তো কেবল পথের বাঁক,
আখিরাতের অনন্ত নীড়ে ফেরার নীরব ডাক।
বিনয় আর সবরের মাঝে ফোটে প্রশান্তির ফুল,
ভুল শুধরে তওবাতেই শুধু হয় পাপরাশী নির্মূল।
সিজদাহর নিমগ্নতায় ধুলো হবে অহংকারের ভার,
রবের কাছে সমর্পণেই মেলে চিরমুক্তির দ্বার।

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • R Masud 10 hours ago First reader

    সিজদাহর নিমগ্নতায় ধুলো হবে অহংকারের ভার, রবের কাছে সমর্পণেই মেলে চিরমুক্তির দ্বার।এক্সিলেন্ট লিখেছেন ভাই।

    • Borhan Mahmud 10 hours ago

      অশেষ ধন্যবাদ।