সেক্রেড আর্মি একাডেমির লোহার গেট খুলতেই ক্যাডেটদের সারি পিঁপড়ার মতো এগোতে লাগল হান্টিং গ্রাউন্ডের দিকে।
সবার বুকে এমব্লেম চকচক করছে, চোখে প্রথম টুর্নামেন্ট এর উত্তেজনা।
একাডেমির উত্তরে বিশাল জাদুকরী প্রাচীর দিয়ে ঘেরা এই গ্রাউন্ড।
ভেতরে শুধু 'এফ' আর 'ই' র্যাঙ্কের মনস্টার মানে ক্যাডেটদের জন্য টিউটোরিয়াল লেভেল।
অন্তত কাগজে-কলমে।
সার্জেন্ট হাসান সবার সামনে দাঁড়িয়ে গলা ফাটালেন,
"কান খুলে শোনো! এটি কোনো পিকনিক না, আর তোমরা কেউ পরিপূর্ণ যোদ্ধা না! মনস্টার ছোট হোক বা বড়, তারা তোমাদের রক্তের স্বাদ নিতে চায়।
৩ জনের গ্রূপ।
যার যার টিম মেটই তোমার ঢাল, তোমার তলোয়ার।
মনে রেখো, যুদ্ধের ময়দানে তোমার পাশে দাঁড়ানো সঙ্গীটিই তোমার জীবন!"
কথাটা শেষ হতেই আমাদের ট্রায়ো পরস্পরের দিকে তাকাল।
আয়িশার হাতের তালুতে ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ নাচছে, যেন কখন ছুটে যাবে। ফাতিমার কোমরে রূপালি তলোয়ার, মুখে অভিব্যক্তি শূন্য।
আর আলী? সে তার জুলফিকার ব্রেসলেটের ওপর বুড়ো আঙুল বুলাচ্ছে আর মনে মনে প্রার্থনা করছে,
'আজ অন্তত এই দুইজন একসাথে আমার ওপর না চেঁচাক।'
আয়িশা আলীর দিকে ভ্রু নাচাল।
"রেডি, মিস্টার শীল্ড?"
আলী শুকনো হাসল।
"তোমার কি মানুষের নাম মনে থাকেনা?।"
ফাতিমা দুজনের দিকে একবার তাকাল।
"কথা কম, হাঁটা বেশি। পয়েন্ট কামাতে হবে।"
অরণ্যে ঢোকার দশ মিনিটও হয়নি, ঝোপের ভেতর থেকে খুর দিয়ে মাটি আঁচড়ানোর শব্দ। তিনটা 'মাউন্টেন র্যাম' বেরিয়ে এল পাহাড়ী ভেড়ার মতো দেখতে কিন্তু আকারে অনেক বড়, শিংগুলো বাঁকানো আর ধারালো।
আয়িশা লাফিয়ে উঠল,
"এগুলো আমার! আজকে এরাবিয়ান স্টাইলে একদম জম্পেশ বারবিকিউ হবে! ফায়ারব…"
শেষ করতে পারল না সে।
একটা রূপালি রেখা শাঁ করে বাতাস কেটে গেল।
পরের সেকেন্ডে মনস্টারগুলো নিখুঁতভাবে আছড়ে পড়ল মাটিতে।
ফাতিমা ততক্ষণে তলোয়ার খাপে ঢোকাচ্ছে। পকেট থেকে টিস্যু বের করে ব্লেড মুছতে মুছতে বলল,
"দেরি করছিলে, আয়িশা। এরা শিং দিয়ে গুঁতো দিলে সামলানো কঠিন হতো।"
আয়িশার মন্ত্র পড়তে যাওয়া মুখটা হাঁ হয়ে গেল।
আলী পাশ থেকে শুধু বলল, "...ওয়াও।"
পরের দুই ঘণ্টা পুরো জঙ্গলজুড়ে একই দৃশ্য। ঝোপ নড়ল তো ফাতিমা নেই।
গাছের পাতা পড়ল তো ফাতিমা সেখানে। মনস্টার উঁকি দিল তো দুই টুকরো।
আলী আর আয়িশার কাজ হলো ফাতিমার পেছনে হাঁটা আর হাই তোলা।
আলী একবার ঢাল বের করতে গিয়েছিল, ফাতিমা ততক্ষণে সব শেষ করে ফিরেও এসেছে।
একটা ছোট ঝরনার কাছে এসে আয়িশা আর পারল না।
সে মাটিতে সজোরে লাথি মারল, ধুলো ছিটকে আলীর গায়ে পড়ল।
"থামো ফাতিমা! এনাফ!"
আয়িশা হাঁপাচ্ছে রাগে।
"এটা সোলো মিশন না! টিম গেম! আমাদেরও পয়েন্ট দরকার! নাকি তুমি আমাদের স্রেফ বোঝা মনে করো?"
ফাতিমা ঝরনার পানিতে তলোয়ার ধুয়ে ঘুরে দাঁড়াল। মুখে কোনো রাগ নেই, শুধু ঠান্ডা লজিক।
"তোমরা বোঝা নও। তোমরা ধীরগতির। আমার লক্ষ্য হলো টুর্নামেন্ট সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শেষ করা। তোমাদের মতো চিৎকার করে শক্তি অপচয় করার সময় আমার নেই।"
ব্যাস, আগুনে ঘি পড়ল। আলী তাড়াতাড়ি মাঝখানে এসে হাত তুলল।
"আচ্ছা আচ্ছা, কুল। আয়িশা ঠিকই বলছে, ফাতিমা। গ্রেডিং হবে টিমের গড় পয়েন্টে। তুমি একাই ১০০ করলে আর আমরা ০ পেলে টিমওয়ার্ক মার্কসে ডাব্বা। ফেইল মানে আবার এই জঙ্গলে আসতে হবে। তুমি চাও?"
আয়িশা এবার আলীর ওপর খেপে গেল।
"তুমি চুপ করো, আলী! ‘তুমি তো শুরু থেকে ঢাল নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছ! ফাতিমা লড়ছে, তুমি তো শুধু হা করে তামাশা দেখছ আর কমেন্ট্রি করছ!"
আলীর আত্মসম্মানে লাগল।
"আমি মূর্তি? আমিতো ফর্মেশন অনুযায়ী ঢাল দিয়ে মনস্টারের এটাক প্রতিরোধ করার কথা ! কিন্তু তোমাদের মহারানি ফাতিমা ০.১ সেকেন্ডে সব শেষ করে দিলে আমি কার এটাক আটকাবো?
"অজুহাত দিও না!" আয়িশা আঙুল তুলল। "তোমার ওই মরা ব্রেসলেট "
"আমার ব্রেসলেট নিয়ে একটা কথাও না!" আলী এবার গলা চড়াল।
"তোমরা দুজনই থামো।"
ফাতিমার গলা বরফ।
"এই তর্কে আমরা সময় নষ্ট করছি। আর ৩০ মিনিট পর সন্ধ্যা। সন্ধ্যার পর এই জোন আনস্টেবল "
কথা শেষ হলো না। কারণ বনের সব পাখি একসাথে কান ফাটানো চিৎকার করে আকাশ কালো করে উড়ে গেল। বাতাসের তাপমাত্রা করে নামতে লাগল। ঝরনার পানিতে পাতলা বরফের স্তর পড়ল। চারপাশের গাছগুলো থেকে
মড় মড় মড়
শব্দ যেন অদৃশ্য কোনো দানব গাছ ভেঙে ভেঙে আসছে।
ফাতিমা সাথে সাথে স্ট্যান্স নিল। তার হাতের রূপালি তলোয়ারটা এবার সত্যি সত্যি থরথর করে কাঁপছে। চোখ সরু হয়ে গেল। নিচু স্বরে বলল,
"আলী। আয়িশা। চুপ।এখনই। কিছু একটা আসছে। বিশাল কিছু। 'ই' র্যাঙ্ক না।"
আলী আর আয়িশার ঝগড়া গলায় আটকে গেল। ঘন কুয়াশা চিরে সামনে এগিয়ে এল সেই জিনিসটা। একটা 'শ্যাডো টাইটান'। উচ্চতা ১৫ ফুটের কম না। সারা শরীর থেকে আলকাতরার মতো ঘন কালো ধোঁয়া গলগল করে বের হচ্ছে আর মাটিতে পড়ে ঘাস পুড়িয়ে দিচ্ছে। তার মাঝখানে চার জোড়া টকটকে লাল চোখ জ্বলছে।
আয়িশার গলা শুকিয়ে কাঠ। হাতের স্ফুলিঙ্গটা ফুস করে নিভে গেল।
"এটা... এটা এখানে কী করছে? এটা তো কমপক্ষে 'বি' র্যাঙ্ক! এটা মারতে ফুল সার্জেন্ট স্কোয়াড লাগে!"
ফাতিমা তলোয়ার দুই হাতে শক্ত করে ধরল। কিন্তু তার কপাল বেয়ে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল। সে টের পাচ্ছে এতক্ষণ একা লড়াই করে তার অরা অনেকটা কমে গেছে। আয়িশা ভয়ে জমে গেছে, আর আলী তার শূন্য অরা নিয়ে এই দানবের সামনে অসহায়।
শ্যাডো টাইটানটি এমন এক চিৎকার দিল যে পুরো অরণ্য কেঁপে উঠল। এটি আর প্রশিক্ষণ না। এটি সরাসরি মৃত্যু। ট্রায়োর টিমওয়ার্ক শূন্যের কোঠায়। কোনো পরিকল্পনা নেই। আর সামনে ১৫ ফুটের যমদূত।
[১৪তম পর্ব সমাপ্ত]