কবিতা

প্রেমিকের বুকে আঁকা ছবি (গীতি কবিতা)

June 11, 2024

তারিক হোসেন

Original Author তারিক হোসেন

350
View

প্রেমিকের বুকে আঁকা ছবি (গীতি কবিতা)

যতবার চোখ খুলি, তোমার ছবি দেখি দুনয়নে,
আমি হাজার বছর ধরে, 
আমি হাজার বছর ধরে, এঁকেছি যা এই মনে মনে।
স্বপ্ন নও তুমি, বাস্তব ও নও তুমি,
তুমি প্রেমিকের বুকে আঁকা ছবি। ২

স্বপ্নে আস তুমি, জাগরনে আস তুমি,
তুমি আস সর্বক্ষনে।
আমি হাজার বছর ধরে,
আমি হাজার বছর ধরে, এঁকেছি যা এই মনে মনে। ঐ

নিশ্বাসে আছ তুমি, বিশ্বাসে আছ আছ তুমি
তুমি আছ অন্তর জুড়ে,
আমি হাজার বছর ধরে,
আমি হাজার বছর ধরে, এঁকেছি যা এই মনে মনে। ঐ

Comments

    Please login to post comment. Login