Poetry

শীতের পূর্বাভাস

November 22, 2026

8 views

মাঝে মাঝে মনে হয়,
ঋতু বদলের খবর আবহাওয়া দপ্তরের আগে
আমার শরীরই পেয়ে যায়।

শীত আসবে—
তার প্রথম পূর্বাভাস নামে জ্বরে,
হাড়ে হাড়ে ব্যথায়,
এমন অবসাদে যে
এক চুমুক স্যুপ গিলতেও শরীর আপত্তি জানায়।

অথচ শীতই আমার সবচেয়ে প্রিয় ঋতু।

ঢাকায় জন্ম, ঢাকাতেই বড় হওয়া—
এই শহরই আমার বসতবাড়ি;
শুধু শীতের সঙ্গে কোনোদিন
ঠিকমতো সংসার করা হলো না।

সে দূর থেকে আসার খবর পাঠায়,
আমার শরীর অসুস্থ হয়ে তাকে স্বাগত জানায়—
আর ঢাকা ছুঁতে ছুঁতেই
তার ফেরার সময় হয়ে যায়।

প্রতিবছর তাই শীতকে ভালোবাসি
একটি প্রায়-না-পাওয়া ঋতুর মতো—

যার আগমনের ব্যথা আমি পুরোটা পাই,
শুধু তার সৌন্দর্য উপভোগ করার আগেই
সে শহর ছেড়ে চলে যায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login