Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪৭(সিজন ২ শুরু)

November 23, 2026

18 views

আকাশে আজ নক্ষত্রের আলো নেই, আছে কেবল ঘন কালো মেঘের আনাগোনা। বিদ্যুতের প্রতিটি চমকানিতে পৃথিবীটা একবার করে রক্তাক্ত লাল বর্ণ ধারণ করছে। সেই জনমানবহীন প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছেন এই খেলাফত-এ-আজম এর সর্বোচ্চ সেনাপতি জেনারেল জুনাইদ আল-ফাতাহ এবং তাঁর বিশ্বস্ত সহযোদ্ধা ব্রিগেডিয়ার মাহমুদ।

জেনারেলের শক্তিশালী বাহুদ্বয়ের মাঝে সযত্নে রাখা একটি কাপড়ের পুঁটলি। ভেতরে একটি নবজাতক শিশু, যার নিষ্পাপ চোখে এই পৃথিবীর কোনো পাপের ছায়া নেই। কিন্তু সেই শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে আছে শত শত সশস্ত্র মানুষ। তাদের চোখেমুখে এক পৈশাচিক উন্মাদনা।


ভিড়ের মাঝখান থেকে কেউ একজন চিৎকার করে উঠল, "একে শেষ করে দিন জেনারেল! এই শিশু অভিশপ্ত! এর রক্তে লুকিয়ে আছে পুরো খিলাফত ধ্বংসের বীজ!"


চারপাশ থেকে সমস্বরে আওয়াজ উঠল, "মেরে ফেলুন! একে বাঁচিয়ে রাখা মানেই ধ্বংসকে আমন্ত্রণ জানানো!"।


জেনারেল জুনাইদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাঁর চোখের দৃষ্টিতে এক অসীম শূন্যতা এবং বেদনা। ব্রিগেডিয়ার মাহমুদ তাঁর হাতের 'ডিভাইন র‍্যাংক হাতিয়ার হাতফ খাপ থেকে বের করলেন। তলোয়ারের তীক্ষ্ণ ফলায় আকাশের বিদ্যুতের আলো প্রতিফলিত হয়ে এক নিমেষের জন্য জেনারেলের মুখটা আলোকিত করে দিল।


মাহমুদ গম্ভীর স্বরে বললেন, "জেনারেল, আবেগের চেয়ে কর্তব্য বড়। পুরো রাজ্যের  নিরাপত্তার জন্য এই ত্যাগ স্বীকার করতেই হবে।"


মাহমুদ তাঁর তলোয়ারটি উঁচিয়ে ধরলেন। কাপড়ে মোড়ানো সেই ছোট্ট শিশুটি তখনো বুঝতে পারছে না মৃত্যুর হিমশীতল পরশ তার কতটা কাছে। মাহমুদ পূর্ণ শক্তিতে তলোয়ারটি নিচে নামিয়ে আনলেন শিশুটির বুক লক্ষ্য করে।


"নাআআআ!"


এক বিকট চিৎকারে আলীর ঘুম ভেঙে গেল।

আলী ধড়ফড় করে বিছানায় উঠে বসল। তার পুরো শরীর ঘামে ভিজে একাকার। হৃদপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছে যেন বুকের পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। সে জোরে জোরে শ্বাস নিতে লাগল। তার ডান হাতটি অজান্তেই নিজের কব্জিতে থাকা সেই কালো ব্রেসলেটটির ওপর চলে গেল।


"স্বপ্ন? সব কি কেবল একটা স্বপ্ন ছিল?" আলী বিড়বিড় করে বলল।


ঘরের অন্য কোণে জায়েদ আর ওমর তখনো গভীর ঘুমে মগ্ন। আলীর মনে হলো সেই বাচ্চাটার কান্না এখনো তার কানে বাজছে। সে বুঝতে পারল না কেন সে ভয়ংকর স্বপ্ন দেখল, 

সে জানালার দিকে তাকাল। 


খিলাফত-এ-আযমের আকাশ এখন ধীরে ধীরে নীল হতে শুরু করেছে। আলীর অবচেতন মন তাকে বলছে, এই স্বপ্ন হয়তো সামনের কোনো বড় ঝড়ের পূর্বাভাস।


(৪৭ পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login