Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৫৭

November 23, 2026

7 views

ছুটির এই সাত দিন আলীর জন্য ছিল এক অদ্ভুত প্রশান্তির। প্রতিদিন ভোরে যখন রাজধানীর আকাশ গোলাপি আভা ধারণ করত, তখন থেকেই আলীর কঠোর পরিশ্রম শুরু হতো। কিন্তু এবার সে একা ছিল না। তার ছায়ার মতো তার সাথে যোগ দিয়েছিল ১২ বছরের চঞ্চল সেলিম।


আঙিনার এক কোণে রাখা পুরোনো কাঠের ডামিটার সামনে আলী দাঁড়িয়ে। তার পায়ের ভারসাম্য নিখুঁত, শরীরটা ঈষৎ সামনের দিকে ঝুঁকে আছে। আলী তার ডান হাতটি মুষ্টিবদ্ধ করল। বাতাসের কণাগুলো যেন তার হাতের চারপাশে কাঁপতে শুরু করল। এক লহমায় একটি নীলচে আলোর ঝিলিক তার মুষ্টিকে ঘিরে ধরল এটিই হলো 'অরা পাঞ্চ'।


"দেখো সেলিম, শক্তিটা হাড় থেকে নয়, নূর থেকে অনুভব করো," আলী শান্ত স্বরে বলল।

সেলিম গভীর মনযোগ দিয়ে দেখছিল।


তার ভেতর নূর অনেক আগেই জাগ্রত হয়েছে, যা এই বয়সে বেশ বিরল। সে তার ছোট্ট হাত দুটো আলীর মতোই মুষ্টিবদ্ধ করল। 


আলী অবাক হয়ে দেখল, সেলিমের মুষ্টির চারপাশে নীলচে আভা আলীর চেয়েও দ্রুত এবং বেশি উজ্জ্বল হয়ে ফুটে উঠছে। সেলিম তীব্র বেগে ডামিটার ওপর আঘাত করল


 ঠাস!


ডামিটা থরথর করে কেঁপে উঠল। সেলিমের মেধা দেখে আলী মনে মনে বেশ অবাক হলো। সে বুঝতে পারল, ১৫ বছর বয়সে একাডেমিতে পা রাখলে সেলিম একাই সবার ঘুম হারাম করে দেবে।


সেলিম: (কপালে জমে থাকা ঘাম মুছে একগাল হেসে) দেখেছো আলী ভাই? তোমার অরা পাঞ্চের চেয়ে আমারটা কিন্তু বেশি চকচক করছে! আগামী সপ্তাহে স্কুলের পিকনিকে যদি কোনো মনস্টার আমাদের বাস আক্রমণ করে, তবে এই পাঞ্চ দিয়েই তার সব দাঁত ভেঙে ফেলব। এক্কেবারে শেষ করে দেব!


আলী হাসল। সেলিমের এই অদম্য আত্মবিশ্বাস আর শিশুসুলভ বীরত্বের ভঙ্গি দেখে তার খুব মায়া লাগল। সে নিচু হয়ে সেলিমের মুখোমুখি বসল।


আলী: (মজার ছলে) বাহ! আমাদের ছোট্ট বীর তো বেশ সাহসী। তবে শোনো, যদি কখনো দেখো তোমার অরা পাঞ্চে কাজ হচ্ছে না, আর মনস্টারটা বেশি বড় হয়ে গেছে... তবে কিন্তু লজ্জা না পেয়ে আমাকে একটা ডাক দিও। আমি যেখানেই থাকি না কেন, তোমাকে আর তোমার আব্বুকে বাঁচাতে ঠিক চলে আসব।


সেলিম তার সাদা ঝকঝকে দাঁতগুলো বের করে হাসল। তারপর এক হাত দিয়ে নিজের নীল মাফলারটা ঠিক করে বলল, 


"ঠিক আছে আলী ভাই, ডিল! তখন কিন্তু তোমাকে আমার স্পেশাল টেকনিক দেখাব।"


দুজনের হাসিতে সেই পড়ন্ত বিকেলের বিষণ্ণতাটুকু ধুয়ে গেল। ঠিক তখনই বাড়ির পেছনের দরজা দিয়ে সার্জেন্ট হাসান বেরিয়ে এলেন। তার হাতে আলীর ইস্ত্রি করা নতুন ইউনিফর্ম। হাসানের চোখে আলীর জন্য গর্ব এবং বিদায়ের এক অব্যক্ত বেদনা।


সার্জেন্ট হাসান: (গম্ভীর তবে স্নেহমাখা স্বরে) অনেক হয়েছে ওস্তাদ-সাগরেদের অনুশীলন। এবার একটু বিশ্রামের দরকার। আলী, কাল সকালেই তোমাকে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে কাল থেকে।


হাসান আলীর কাঁধে হাত রাখলেন।


সার্জেন্ট হাসান: আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালের সূর্য ওঠার আগেই গাড়ি আসবে। ক্যাপ্টেন সাজিদের অধীনে তোমার প্রথম দিন এক সেকেন্ডও দেরি করা চলবে না।


আলী মাথা নাড়ল। সে আকাশের দিকে তাকাল। রাতের প্রথম তারাটা ফুটতে শুরু করেছে। কাল থেকে তার ঠিকানা হবে সেক্রেড আর্মি হেডকোয়ার্টার। সেখানে নতুন গুরু, নতুন চ্যালেঞ্জ আর এক ভয়াবহ ভবিষ্যতের সংকেত তার জন্য অপেক্ষা করছে।


সেলিম তখনো বাতাসে অরা পাঞ্চের প্র্যাকটিস করে যাচ্ছে।

আলীর মনে হলো, এই সাত দিনে সে শুধু একটি বাড়ি নয়, বরং একটি নতুন বাঁচার উদ্দেশ্য খুঁজে পেয়েছে।


(পর্ব ৫৮ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login