Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬৫

November 23, 2026

23 views

শহরের বস্তি এলাকার একটি পুরাতন অকেজো ফ্যাক্টরি। 


অন্ধকার চিরে হঠাৎ ফ্যাক্টরির মরচে পড়া লোহার গেটটা ক্যাঁচক্যাঁচ শব্দে খুলে গেল। তিনজন দীর্ঘদেহী ডাকাত বোরকা পরিহিত কয়েকজন মহিলাকে টানাহেঁচড়া করে ভেতরে নিয়ে যাচ্ছে। মহিলাদের কান্নার আওয়াজ রাতের নিস্তব্ধতায় এক বীভৎস সুর তৈরি করেছে। ঝোপের আড়াল থেকে দৃশ্যটি দেখে আলীর চোয়াল শক্ত হয়ে এল, ফাতিমার হাতে তলোয়ারের বাঁটটি যেন আরও শক্ত করে চেপে বসল।


ঠিক সেই মুহূর্তে ফাতিমার মোবাইলের ভাইব্রেশন তাদের সজাগ করে দিল। স্ক্রিনে ভেসে উঠল  ‘ক্যাপ্টেন সাজিদ’। ফাতিমা ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিল।


ক্যাপ্টেন সাজিদ: (ঠাণ্ডা ও গম্ভীর স্বরে) নজর রাখছ তো? শোনো, ভেতরে মোট ১২ জন ডাকাত আছে। তাদের মধ্যে ১১ জনই সাধারণ মানুষ, নূর-শক্তি নেই। কিন্তু তাদের সর্দার ‘বজ্রকণ্ঠ কাল্লু’ একজন নূরযোদ্ধা। সে বজ্রপাত বা ইলেকট্রিক জাদু জানে। একজন ‘ই-র‍্যাংক’ ক্রিমিনাল হলেও সে ধূর্ত। ভেতরে ৪ জন সাধারণ মানুষকে তারা জিম্মি করে রেখেছে।


সাজিদের দীর্ঘশ্বাস শোনা গেল ফোনের ওপার থেকে।


ক্যাপ্টেন সাজিদ: তোমাদের মিশন হলো ডাকাতদলকে জীবিত গ্রেপ্তার করা এবং হোস্টেজদের অক্ষত উদ্ধার করা। মনে রাখবে, এই ধরণের ছোটখাটো অপরাধীদের জন্য আমি আমার হাত ময়লা করতে রাজি নই। আমি ফ্যাক্টরির ওপরের এক কোণে পজিশন নিয়েছি। তোমরা তোমাদের মতো এগিয়ে যাও, আমি কেবল নজর রাখব। খুব বিপদে না পড়লে আমি আসব না। ফাতিমা, তুমি এই মিশনের কমান্ডার। গুড লাক।


লাইনটা কেটে গেল। তিনজন ক্যাডেট একে অপরের দিকে তাকাল। প্রথম আসল মিশন, আর সামনেই জিম্মিদের জীবনের প্রশ্ন। একটু দুশ্চিন্তা আর উত্তেজনার স্রোত তাদের সবার মাঝেই বয়ে গেল।


আলী: (উত্তেজনায় ফিসফিস করে) কমান্ডার, যেহেতু সর্দার বাদে বাকি সবাই সাধারণ মানুষ, আমাদের সরাসরি গিয়ে হামলা করলেই তো হয়! ওদের ওড়াতে এক মিনিটও লাগবে না।


আয়িশা: (বিরক্তি মাখা গলায়) বোকার মতো কথা বলো না আলী! ভেতরে হোস্টেজ আছে। আমরা হুট করে ঢুকে পড়লে ওরা জিম্মিদের গলায় তলোয়ার বসিয়ে দিতে পারে। আমাদের কৌশল দরকার।


ফাতিমা এতক্ষণ মাথা নিচু করে ভাবছিল। সে মুখ তুলে ফ্যাক্টরির প্রবেশপথের দিকে তাকাল। তার চোখে এখন একজন কমান্ডারের তীক্ষ্ণতা।


ফাতিমা: আয়িশা ঠিক বলেছে। আমাদের প্ল্যান করে কাজ করতে হবে। শোনো 


সে মাটিতে একটি ছোট নকশা আঁকল।


ফাতিমা: আয়িশা, তুমি মেইন গেটের সামনে গিয়ে বড় কোনো হট্টগোল তৈরি করবে। ওরা ভাববে বাইরে সাধারণ কেউ এসেছে। ওরা যখন দলবল নিয়ে বাইরে বের হবে, তখন আমি আর আলী আমাদের স্পিড ব্যবহার করে স্নিক অ্যাটাক করব।


ফাতিমা আলীর ঘাড়ের এক বিশেষ জায়গাতে আঙুল দিয়ে দেখাল।


ফাতিমা: আলী, ঠিক এই জায়গায় আঘাত করবে। সাধারণ মানুষ এতে দ্রুত অজ্ঞান হয়ে যাবে, কিন্তু মরবে না। বাইরের লোকগুলোকে সাফ করার পর আমরা গোপনে ভেতরে ঢুকব। আমি সরাসরি সর্দার কাল্লুর মুখোমুখি হব। আয়িশা, তুমি সেই সুযোগে হোস্টেজদের নিরাপত্তার সাথে বাইরে নিয়ে আসবে। আর আলী, তুমি ব্যাকআপ হিসেবে আমাদের দুজনের ওপর নজর রাখবে।


ফাতিমা একবার আলীর আর একবার আয়িশার চোখের দিকে তাকাল।


ফাতিমা: সবাই তৈরি?


আলী আর আয়িশা একসাথে স্যালুট দিয়ে নিচু স্বরে বলল 


আলী ও আয়িশা: ইয়েস ম্যাম!


(পর্ব ৬৫ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login