আবহ অন্তত ~ সুন্দর সব সুরের হোক,
বিরহগুলো নির্জনে বসে থাক, উড়ে যাক শব্দের সাথে।
যেমন হাসিগুলোর শব্দ করে সকলকে ~ চঞ্চল উচ্ছ্বাস, উদ্ভাসিত।
ঘুমন্ত বোধ হোক ~ জাগ্রত
সময় যে এরই প্রতীক,
ঘৃণার পাত্র করেছো কেনো তাঁকে ~ হে ধারণার দিকবিদিক কল্পনার এই প্রসঙ্গই তো অপ্রাসঙ্গিক।