সন্ধ্যার কুয়াশায় ভিজে ওঠে
পুরোনো বন্দরের তীরের মাটি,
লবণাক্ত বাতাসে বাজে
অদৃশ্য বীণার তার।
সোনালি ধুলোর ভেতর দিয়ে
ভেসে আসে পুরাতন কোন নাম,
মর্মরিত পাতার আড়ালে
লুকিয়ে থাকে বিস্মৃত ছন্দ।
নদীর জলের আয়নায় কেঁপে ওঠে
ডুবে যাওয়া সূর্যের মুখ,
রক্তিম রেখায় লেখা
সেওতো অসমাপ্ত এক যাত্রাকথা।
আমরা কেবল শব্দ কুড়াই,
জোয়ারের শেষে পড়ে থাকা শাঁখের মতো।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
R Masud 10 hours ago
খুব ভালো একটি কবিতা। শুভেচ্ছা জানবেন।
-
আমরা কেবল শব্দ কুড়াই, জোয়ারের শেষে পড়ে থাকা শাঁখের মতো। খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।
-
sayed Hossain 20 hours ago
ডুবে যাওয়া সূর্যের মুখ, রক্তিম রেখায় লেখা সেওতো অসমাপ্ত এক যাত্রাকথা। ঠিকইতো বললেন। জলের বকে অস্তায়মান সূর্যের ছায়া, সে কি আসলেই কখনো যাত্রা শেষ করে? খুব ভালো লিখেছেন।
-
robin ahmed 20 hours ago
আমরা কেবল শব্দ কুড়াই, জোয়ারের শেষে পড়ে থাকা শাঁখের মতো। দারুণ লিখেছেন।