Poetry

শেষ গাড়ি

November 26, 2026

13 views

রাতের স্টেশনে একা জ্বলে কেরোসিনের লণ্ঠন,
লাল সংকেতে কাঁপে বুড়ো লাইন ম্যানের ছায়া।
চল্লিশ বছর সে গাড়ির আসা-যাওয়া গুনেছে,
নিজের ঘরে ফেরার গাড়িটি একদিনও ধরেনি।
দুরে গ্রামের দিকে শালবনের দীর্ঘ নিঃশ্বাস,
ঝিঁঝির সুরে মিশে যায় দূরের বাঁশির কান্না।
কত মানুষ নেমেছে এখানে, কত চোখের জল,
কেউ ফিরে চায়নি, কেউ জানতে চায়নি তার নাম।
আজ খবর এল, লাইন উঠে যাবে, স্টেশন বন্ধ,
সাহেবরা বললেন, ভালোই হলো, পুরনো যুগ ফুরোল।
বুড়ো লাইনম্যান হাসল, নিভিয়ে দিল শেষ লণ্ঠনটি,
অন্ধকারে ঝরে পড়ল চল্লিশ বছরের ধুলো।
আকাশে তখন ভোরের প্রথম তারা, উদাসীন, শীতল,
সেই স্টেশনে আর বাজল না কোনো গাড়ির বাঁশি।

Picked up where you left off

Comments

mamun abdulla was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed mahmud 19 hours ago

    দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা।

    • Borhan Mahmud 19 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।

  • mamun abdulla 20 hours ago First reader

    বুড়ো লাইনম্যান হাসল, নিভিয়ে দিল শেষ লণ্ঠনটি, অন্ধকারে ঝরে পড়ল চল্লিশ বছরের ধুলো। আকাশে তখন ভোরের প্রথম তারা, উদাসীন, শীতল, সেই স্টেশনে আর বাজল না কোনো গাড়ির বাঁশি। কবিতাটি দারুণ হয়েছে। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 20 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।

  • sayed Hossain 20 hours ago

    বুড়ো লাইনম্যান হাসল, নিভিয়ে দিল শেষ লণ্ঠনটি, অন্ধকারে ঝরে পড়ল চল্লিশ বছরের ধুলো। আহা, অদ্ভুত এক সমাপ্তি।

    • Borhan Mahmud 20 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।

  • robin ahmed 20 hours ago

    বুড়ো লাইনম্যান হাসল, নিভিয়ে দিল শেষ লণ্ঠনটি, আহা, যেন একটা কালের অবসানের গল্প তুলে আনলেন কবিতাটিতে।

    • Borhan Mahmud 20 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।