শফিক, বয়স ছত্রিশ, মতিঝিলের এক অফিসে কেরানি,
প্রতি শুক্রবার সে যায় পাত্রী দেখতে, ইস্ত্রি-করা শার্ট, হাতে ছাতা।
কারো নাক বেশি লম্বা, কারো গলা মোটা, কারো বাবা গরিব,
ফিরে এসে ফোনে মাকে বলে, ভালোবাসা চাই, মা, একটু ভালোবাসা।
মালিবাগের মেসের পাশের ঘরের মেয়েটি রোজ ভোরে চা পৌঁছে দিত,
শফিক কখনো তাকায়নি, ভেবেছে, ও তো কাজের মেয়ের মতোই।
এক শীতে মেয়েটি চলে গেল গ্রামে, পড়ে রইল শুধু একটি ফাঁকা কাপ,
সেদিন প্রথম টের পেল, চা হয়নি, আর গলাটা বড় শুকনো।
বছর ঘুরল, মা মরল, ঘর ফাঁকা,
কেউ নেই লোডশেডিংয়ে মোমবাতিটা এগিয়ে দেওয়ার,
ঘটক বলে, বিয়ে করুন, ভালোবাসা পাবেন, সে মাথা নাড়ে।
সারা জীবন সে ভালোবাসা চেয়েছে, ভালোবাসতে চায়নি একটি দিনও,
আজো সে প্রতি শুক্রবারে বের হয়,
বাসের ভিড়ে খোঁজে, চোখ বুলায়, কে তাকে ভালোবাসবে।
কাউকে খুঁজে পায় না সে। কেউ ভালোবাসে নাই তাকে।
মাঝে মাঝে তার মনে পড়ে, পাশের ঘরের চা ওয়ালি মেয়েটির কথা।
সে একদিন নিচু গলায় জিজ্ঞেস করেছিল,
ভাইয়া, আপনার চায়ে চিনি কম হয়নি তো?
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
sayed mahmud 19 hours ago
দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা।
-
মাঝে মাঝে তার মনে পড়ে, পাশের ঘরের চাওয়ালি মেয়েটির কথা। সে একদিন নিচু গলায় জিজ্ঞেস করেছিল, ভাইয়া, আপনার চায়ে চিনি কম হয়নি তো? কবিতাটির বিষয়বস্তু, আপনার লিখনশৈলী; দুটোর ব্লেন্ডিং দারুণ হয়েছে। শেষ লাইনগুলোতো ক্লাসিক।
-
sayed Hossain 20 hours ago
কেউ নেই লোডশেডিংয়ে মোমবাতিটা এগিয়ে দেওয়ার, ঘটক বলে, বিয়ে করুন, ভালোবাসা পাবেন, সে মাথা নাড়ে। দারুণ।
-
robin ahmed 20 hours ago
মাঝে মাঝে তার মনে পড়ে, পাশের ঘরের চা ওয়ালি মেয়েটির কথা। সে একদিন নিচু গলায় জিজ্ঞেস করেছিল, ভাইয়া, আপনার চায়ে চিনি কম হয়নি তো? এন্ডিংটা ক্লাসিক হয়েছে।