Poetry

বারুদ ও ইশতেহার

November 26, 2026

18 views

সত্তরের কালরাত, দেয়ালজুড়ে রক্ত-ইশতেহার,
অন্ধকার গলিতে চাপা পদশব্দ, গোপন দহন,
অসম্ভবের আগুন বুকে নিয়ে জেগে ওঠে একদল উন্মত্ত প্রাণ,
নতুন ভোরের শপথ নেয় ভেঙে চুরমার করে দেবে সব বিধান।
হাতে নিষিদ্ধ পুস্তিকা, চোখে জ্বলন্ত বিদ্রোহের দীপ,
শোষণের শৃঙ্খল ছিঁড়তে চায় রক্তের বিনিময়েই,
রাতের গভীরে ফিসফাস, বারুদের গন্ধ, অপ্রতিরোধ্য আক্রোশ,
ভোরের সূর্য ছিনিয়ে আনবে বলে এক অগ্নিময় মুক্তি।

এদিকে পাষাণ ইতিহাস রক্তের অক্ষরে লেখে তার নির্মম খতিয়ান,
কারফিউ এর ভেতর শবযাত্রা, বুলেটের আর্তনাদ, নিখোঁজ হওয়ার হাহাকার,
অগ্নিদগ্ধ স্বপ্ন ঝরে পড়ে অকাল গোধূলিতে,
চোখের পলকে নিভে যায় অগ্নিশিখা, অসংখ্য অসমাপ্ত গান।
তবু মহাকালের বুকে ক্ষত হয়ে জ্বলে রয় সেই রক্তাক্ত অধ্যায়,
এক ভস্মীভূত স্বপ্নের স্মৃতি, তীব্র দ্রোহ আর বিষাদময় আর্তনাদ।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • R Masud 9 hours ago

    খুব ভালো একটি কবিতা। শুভেচ্ছা জানবেন।

    • Borhan Mahmud 7 hours ago

      ধন্যবাদ। ভালো থাকবেন।

  • sayed mahmud 18 hours ago

    খুব ভালো লিখেছেন ভাই।

    • Borhan Mahmud 18 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।

  • sayed Hossain 19 hours ago First reader

    মহাকালের বুকে ক্ষত হয়ে জ্বলে রয় সেই রক্তাক্ত অধ্যায়, এক ভস্মীভূত স্বপ্নের স্মৃতি, তীব্র দ্রোহ আর বিষাদময় আর্তনাদ। সেই নকশাল আন্দোলনের স্মৃতিকে উসকে দিলেন কবিতাটিতে। ভালো লিখেছেন।

    • Borhan Mahmud 18 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। দোয়া রইল।