Article

প্রথম আলোতে ফিচার পাঠানোর ইমেল ঠিকানা

November 27, 2026

12 views

আমার মতে, প্রথম আলোর ফিচার পাতাগুলো বেশ গোছানো, ঝরঝরে, পাঠকবান্ধব এবং পরিচ্ছন্ন সাজসজ্জায় সমৃদ্ধ। আমি প্রথম আলোর প্রথম সংখ্যা থেকেই একজন নিয়মিত পাঠক। ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম আলোতে প্রচুর লিখেছি।

তোমরা যারা ফিচার লেখার জগতে নতুন এবং ফিচার লেখা শিখতে চাও, তারা প্রথম আলোর ফিচার পাতাগুলো বারবার পড়বে। বিশেষ করে ছুটির দিনের পাতা এবং শেখ সাইফুর রহমান ও কাজী আলীম-উজ-জামানের লেখা পড়বে। সরওয়ার পাঠানও চমৎকার লেখেন।

ভালো ফিচার লিখতে চাইলে প্রচুর পড়তে হবে, লেগে থাকতে হবে এবং প্রশ্ন করতে শিখতে হবে। লেখার মাধ্যমে পাঠকের আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা থাকতে হবে।

এগুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়। দিনের পর দিন চর্চা ও অধ্যবসায় চালিয়ে গেলে একসময় ভালো ফিচার লেখা সম্ভব হবে।

শনিবার: ছুটির দিনে, পাঠকের লেখা - chutirdine@prothomalo(ডট)com, readers@prothomalo(ডট)com

রবিবার: স্বপ্ন নিয়ে, রসআলো - swapno@prothomalo(ডট)com, rosh.alo@prothomalo(ডট)com

সোমবার: ----------

মঙ্গলবার: পড়াশোনা, বন্ধুসভা, নকশা - facebook(ডট)com/prothomalo.porosona (ফেসবুক পেজ), bondhushava@prothomalo(ডট)com, naksha@prothomalo(ডট)com

বুধবার: সুস্থতা - (ইমেইল ঠিকানা আমার কাছে নেই)

বৃহস্পতিবার: পড়াশোনা - (ইমেইল ঠিকানা আমার কাছে নেই)

শুক্রবার: অন্য আলো, চাকরি বাকরি - info@onnoalo(ডট)com, (চাকরি বাকরির ইমেইল ঠিকানা আমার কাছে নেই)

সম্পাদকীয় পাতা: editorial@prothomalo(ডট)com

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login