Article

ইউরেনিয়াম

November 28, 2026

Original Author অনলাইন পত্রিকা, গুগোল (উইকিপিডিয়া)

Translated by লেখালেখি Writing

7 views

শনিবার
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইয়াওমুস সাবত
১৭ জামাদিউস সানি ১৪৪৪৮ হিজরি

ইউরেনিয়াম আসলে কী?

ইউরেনিয়াম একটি প্রাকৃতিক উপাদান, যা পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের দিকে (ভূত্বক) পাওয়া যায়। এটি একটি ধাতব পদার্থ।

ইউরেনিয়ামে ভিন্ন ভিন্ন ভরের (আইসোটোপ) পরমাণু (মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে) থাকে। বিজ্ঞানীরা সেগুলোকে সংক্ষেপে 'ইউ-২৩৮' এবং 'ইউ-২৩৫' নামে চিহ্নিত করে থাকেন।

প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে 'ইউ-২৩৮'ই সবচেয়ে বেশি থাকে, যা প্রায় ৯৯ দশমিক তিন শতাংশ। এটি সহজে পারমাণবিক চেইন রিঅ্যাকশন (ধারাবাহিক বিক্রিয়া) ধরে রাখতে পারে না।

অন্যদিকে, মাত্র শূন্য দশমিক সাত শতাংশ (০.৭)  থাকে 'ইউ-২৩৫'। এই আইসোটোপটি সহজে বিভাজিত হয়ে শক্তি উৎপন্ন করে, যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন।

কিন্তু শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই 'ইউ-২৩৫' আইসোটোপই সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

                                                  বিবিসি বাংলা

ইউরেনিয়াম

ইউরেনিয়াম একটি প্রাকৃতিকভাবে পাওয়া ভারী ধাতব মৌল। এটি পৃথিবীর ভূত্বকে স্বল্প পরিমাণে পাওয়া যায়।

ইউরেনিয়াম দেখতে রুপালি-ধূসর রঙের। এটি পানির তুলনায় প্রায় ১৮.৭ গুণ ঘন। প্রকৃতিতে পাওয়া যাওয়া সব ধাতুর মধ্যে এটাই সবচেয়ে বেশি ভারী। রাসায়নিক সারণিতে এর প্রতীক U এবং পারমাণবিক সংখ্যা ৯২।

১৭৮৯ সালে জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ পিচব্লেন্ড ইউরেনিয়াম মৌল আবিষ্কার করেন। তিনি ইউরেনাস গ্রহের নামের সঙ্গে মিলিয়ে এর নাম রাখেন।

ইউরেনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর কিছু আইসোটোপের (পরমাণুর ভিন্ন রূপ) সহজে ভাঙার প্রবণতা। একে নিউক্লিয়ার ফিশন বলা হয়। ফিশনের সময় একটি পরমাণু ভেঙে দুটি ছোট পরমাণুতে বিভক্ত হয় এবং এতে বিপুল পরিমাণ শক্তি (তাপ এবং বিকিরণ) উৎপন্ন হয়। নিয়ন্ত্রিত উপায়ে এই শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

কয় ধরনের ইউরেনিয়াম পাওয়া যায়?

প্রাকৃতিক ইউরেনিয়ামে মূলত তিন ধরনের আইসোটোপ থাকে। পারমাণবিক সংখ্যা (এক্ষেত্রে ৯২) অপরিবর্তিত থাকলেও নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যায় ভিন্নতা থাকলে এদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

এর মধ্যে প্রকৃতিতে ইউরেনিয়াম-২৩৮ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তবে এটি শক্তি উৎপাদনে কম কার্যকর। এটি ধীরে ধীরে তেজস্ক্রিয় ক্ষয় হয়ে লেড-২০৬-এ পরিণত হয় এবং প্লুটোনিয়াম-২৩৯ তৈরিতে ব্যবহৃত হয়।

ইউরেনিয়াম-২৩৫ তুলনামূলকভাবে বিরল হলেও এটি দিয়ে সহজে ফিশন বিক্রিয়া ঘটানো যায়।

ইউরেনিয়াম-২৩৪ খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এটি ফিশনের জন্যও কম উপযোগী। ইউরেনিয়াম-২৩৮ ক্ষয় হয়ে এটি উৎপন্ন হয়।

                                      the daily star বাংলা

ইউরেনিয়াম

ইউরেনিয়াম বা অরুণজ একটি মৌলিক পদার্থ। এর রাসায়নিক প্রতীক U এবং পারমাণবিক সংখ্যা ৯২। একটি রূপালী-ধূসর বর্ণের ধাতু। একটি ইউরেনিয়াম পরমাণুতে ৯২টি প্রোটন এবং ৯২টি ইলেকট্রন রয়েছে। প্রাকৃতিক ইউরেনিয়ামের সবচেয়ে সাধারণ আইসোটোপগুলি হল

ইউরেনিয়াম-২৩৮
ইউরেনিয়াম-২৩৫
ইউরেনিয়াম-২৩৪

ইউরেনিয়াম-২৩৮ : যার মধ্যে ১৪৬ নিউট্রন  রয়েছে এবং পৃথিবীর ইউরেনিয়ামের ৯৯% এর বেশি এই আইসোটোপ। এটি অবিভাজ্য, যার অর্থ এটি একটি থার্মাল-নিউট্রন রিঅ্যাক্টরে  শৃঙ্খল বিক্রিয়া টিকিয়ে রাখতে পারে না । তবে, এটি দ্রুত নিউট্রন দ্বারা বিভাজনযোগ্য  এবং  উর্বর , যার অর্থ এটি বিভাজনযোগ্য প্লুটোনিয়াম-২৩৯ এ রূপান্তরিত হতে পারে ।
ইউরেনিয়াম-২৩৫ : যাতে ১৪৩ নিউট্রন রয়েছে। এটি বিদারণযোগ্য (ফিসাইল), অর্থাৎ এটি একটি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বজায় রাখতে পারে। 

১৭৮৯ সালে খনিজ পিচব্লেন্ডে ইউরেনিয়াম আবিষ্কারের কৃতিত্ব মার্টিন হেনরিক ক্ল্যাপ্রোথকে দেওয়া হয়, তিনি সম্প্রতি আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের 
নামানুসারে নতুন উপাদানটির নামকরণ করেন।

পিচব্লেন্ড
_______
ইউরেনাইট একটি ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পদার্থ। এর মধ্যে মূলত ইউরেনিয়াম অক্সাইড থাকে ইউরেনিয়ামের অক্সাইডের মধ্যে মূলত UO2 বা UO3 থাকে। এছাড়াও এতে সীসা, থোরিয়াম এবং বিরল মৃত্তিকা মৌলসমূহের অক্সাইডও উপস্থিত থাকে। সাধারণ্য এই খনিজের প্রচলিত নাম হচ্ছে 
পিচব্লেন্ড; এখানে পিচ শব্দটি ব্যবহার করা হয়েছিল তার কালো রঙের জন্য, আর ব্লেন্ড শব্দটি জার্মান খনি মালিক ও কর্মচারীরা এমন সব খনিজের জন্য ব্যবহার করতো যাতে উল্লেখযোগ্য পরিমাণ ধাতব পদার্থ রয়েছে কিন্তু তা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। 

                                                 সংগৃহীত,
                                     গুগোল (উইকিপিডিয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login