Article

জাপানে প্রচলিত শিন্তো ধর্ম

November 28, 2026

Original Author বই

Translated by লেখালেখি Writing

8 views

শনিবার
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইয়াওমুস সাবত
১৭ জামাদিউস সানি ১৪৪৪৮ হিজরি


শিন্তো ধর্ম

জাপানের প্রচলিত ধর্মের নাম শিন্তো ধর্ম। এটাকে আচার ধর্ম বলা হয়। বিভিন্ন ধর্মীয় প্রথা এবং আচারের মাধ্যমে এই ধর্ম পালিত হয় যা বর্তমান ও অতীতের মাঝে যোগসূত্র স্থাপন করেছে। জাপানী পূরাণ মতে খ্রিস্টের জন্মের ৬৬০ বছর পূর্বে শিন্তো ধর্ম উৎপত্তি লাভ করে। খ্রিস্টিয় অষ্টম শতকে 'কোজিকি’ এবং ’নিহন শকির’ ঐতিহাসিক দলিলে শিন্তো আচারের কথা লিপিবদ্ধ আছে।

শিন্তো শব্দের অভিধানিক অর্থ হচ্ছে দেবতার পথ। শিন্তো শব্দটি শিন্দো শব্দ থেকে এসেছে। শিন্দো শব্দটির মূল খুঁজে পাওয়া যায় চীনা শব্দ শেন্ডো থেকে। শিন্তো শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত। 'শিন’ অর্থ ইংরেজি স্পিরিট বা আধ্যাত্মিক শক্তি এবং ’তো’ অর্থ পথ। শিন্তো জাপানের প্রধান ধর্ম। দেশটির ৮০% মানুষ বিভিন্নভাবে শিন্তো রীতি নীতি পালন করে। কিন্তু জরীপে খুব অল্প সংখ্যক লোক নিজেদেকে শিন্তো ধর্মানুসারী বলে পরিচয় দেয়।

শিন্তো ধর্মের সৃষ্টি সম্বন্ধে ’কামী’ (Kami) দেবদেবীদের জীবনের অনেক গল্প এবং ইতিহাস রয়েছে। এদের মধ্যে ঐশ্বরিক দম্পতি ইজানাগী-নো-মিকোতো এবং জাপানের বিভিন্ন গোত্র সমূহের দেবদেবী হিসেবে গণ্য হয়েছে। এই দম্পতির এক মেয়েে, এমাতারাসু আমিকামী হলেন সূর্যদেবী। তাকে সম্রাটের বংশধর বলে মনে করা হয়।  দেব-দেবীর মধ্যে তাকে প্রধান দেবী বলে বিশেষ মর্যাদা দেওয়া হয়। দ্বীপে তার এক মন্দির ছিল। তার বংশধররাই দেশকে একতাবদ্ধ করে। তার ভাই সুসানো স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন এবং সারা পৃথিবী পরিভ্রমণ করেন। সুসানো বিশাল এক দুর্ধর্ষ বিশ্বাসঘাতক শয়তানকে হত্যা করে বিখ্যাত হয়েছেন।

কামীরাই শিন্তো ধর্মের দেব দেবী। ইংরাজিতে Kami শব্দটিকে সাধারণভাবে ঈশ্বর অথবা দেবতা হিসেবে অনুবাদ করা হয়েছে। যাহোক কামীদের দেবতার সাথে একেশ্বরবাদীদের সাথে সামান্য মিল বা সাদৃশ্য আছে। খৃষ্টানদের ঈশ্বর প্রবল পরাক্রান্ত, অসীম শক্তির অধিকারী, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, স্বয়ম্ভূ এবং সর্বত্র বিরাজমান। অথবা এমন ঈশ্বর পাপীদেরকে বিচ্ছিন করে দেয়। এমন ঈশ্বরের ধারণা তাদের মধ্যে নেই।

      শিন্তো ধর্মের চারটি সত্যপণ বা শপথ রয়েছে :
(১) পারিবারিক ঐতিহ্য : পরিবারই হলো মূল যা শিন্তোদের ঐতিহ্যসমূহ সংরক্ষণ করে। বিভিন্ন উৎসবের মাধ্যমে বিশেষ করে জন্ম এবং বিবাহ হলো বড় উৎসব যার সাথে ধর্মীয় আচরণ সম্পৃক্ত।
(২) প্রকৃতির প্রতি ভালোবাসা : শিন্তো ধর্মমতে প্রকৃতি হলো পবিত্র। দেবতাদের সাথে নিবিড় সম্পর্ক   
      তৈরির জন্য প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে।
(৩) শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা : শিন্তো    
      ধর্মাবলম্বীরা হাত মুখ ধৌত করে এবং গোসল করে। তাদেরকে পানি দ্বারা মুখ প্রক্ষালন করতে হয়।
(৪) মাতসুরি (matsuri) : কামীদের এবং তাদের
      পূর্বপুরুষদের আত্নার পূজা এবং সম্মান। প্রদান করা।

শিন্তো ধর্মাবলম্বীরা জাপানের সম্রাটকে জীবন্ত ঈশ্বর হিসেবে পূজা করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানীদের ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ পৃথক করা হয়। সে সময় মার্কিন সৈন্যরা জাপানের সম্রাটের ঐশ্বরিকতার দাবি অস্বীকার করতে বাধ্য করে। শিন্তো ধর্মের মূলকথা ছিল-  দেবতাদের পূজা কর এবং তাদের বংশধরদের প্রতি অনুগত থাকো। বৌদ্ধ ধর্মের পাশাপাশি শিন্তো ধর্ম জাপানে টিকে আছে। জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের ঢেউ এসে পৌঁছালে প্রাচীন শিন্তো ধর্মের সঙ্গে তার বিরোধ বাধল। কিন্তু বিরোধ মিটতেও দেরি হয়নি। দুটো ধর্মই আজও পর্যন্ত পাশাপাশি চলছে। কিন্তু শিন্তো ধর্মই বেশি জনপ্রিয়। তাছাড়া ওতে শাসক শ্রেণির সমর্থনও আছে। ঐ ধর্ম জনগণকে  তাদের প্রতি বাধ্য ও অনুগত থাকতে বলে। আবার বৌদ্ধ ধর্মও একটু ভয়াবহ ধর্ম। কেননা তার প্রবর্তক ছিলেন বিদ্রোহী। জাপানিরা তাদের সম্রাট (মিকাডো) কে সর্বশক্তিমান বলে মনে করে-   একেবারে  দেবতা  সূর্যের  বংশধর।   শিন্তোধর্ম ওদের শিখিয়েছে সম্রাটের একাধিপত্য মেনে নিতে, দেশের ক্ষমতাশালী ব্যক্তিদের প্রতি অনুরাগ প্রকাশ করতে।
চীন সম্রাট একসময় জাপানের সম্রাটকে এক বাণী প্রেরণ করেছিলেন, নারা নগর তখন রাজধানী।  তিনি জাপান সম্রাটকে সম্বোধন করেছিলেন,  "তাই-নিহি-পুং-কোক"  এর সম্রাট। এই কথাটার অর্থ সূর্যোদয়ের রাজ্য। নামটি জাপানীদের খুব পছন্দ হলো। তারা তখন থেকে ইয়ামাতো নামের পরিবর্তে   'দাই নিপ্পন'  অর্থাৎ সূর্যদয়ের দেশ, এই নাম ব্যবহার করতে শুরু করল।
নিপ্পন কথা থেকে জাপান নামের উদ্ভব। (বিশ্ব ইতিহাস প্রসঙ্গ-জওহারলাল নেহেরু)

                                             সংগৃহীত,
                           বই : ধর্মের ইতিবৃত্ত ও মর্মবাণী

                       লেখকঃ সুলতান উদ্দিন আহমেদ

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login