Posts

কবিতা

আবার হলো দেখা

June 12, 2024

প্রিয়াংকা প্রিয়া

359
View

কফি শপের ভিড়ে হঠাৎ তোমার সঙ্গে দেখা,
; আগের থেকে মলিন লাগছে বেশ,
তবে ভালো লাগছে আগের মতোই এলোমেলো কেশ, খোচাখোচা দাড়ি।
তুমি কি আগের মতোই অনুভবে আনাড়ি?

তোমার সামনে যেতেই আমাকে চিনে ফেললে,
কলেজের সেই ক্লাসম্যাট। হ্যা,  ক্লাসম্যাট।
আজ তার সাথে দেখা। 
মাঝখানে অনেক গুলো দিন,
কেটে গেছে একা, তুমি বড্ড ন্যাকা।

দু'জনের জীবন এখন দুই  প্রান্তে।
সময় যেনো মরিচীকা, ব্যস্ততা সর্বান্তে।
অনেক কিছুই হয়নি বলা,
তুমি কি কিছু জানতে?

কুশলাদিতো অনেক হলো,
কিন্তু তোমাকে আমার কিছু বলার ছিলো।
কলেজের শুরু থেকেই তোমায় ভালোবাসি, মেয়ে হয়ে তা বলতে পারি নি। 
আজ মনে হয়, এখন সেই সময়।

তুমি বললে অনেক দেরীতে প্রেম এলো
না বলা ভালোবাসা, অসমাপ্ত রয়ে গেলো।

Comments

    Please login to post comment. Login