বাংলা সাহিত্য

একদিন আমি চলে যাব

March 8, 2024

অর্ঘ্যদীপ চক্রবর্তী

Original Author অর্ঘ্যদীপ চক্রবর্তী

624
View
একদিন আমি চলে যাব বহুদূরে
মানুষের বসবাসযোগ্য পৃথিবী থেকে বহু....বহু দূরে।
পৃথিবীতে ভালো-খারাপ দুটোই আছে একসাথে
কাজেই স্বর্গ-নরক ওখানেই আছে
আমি তো ওসব জায়গায় আর যাব না।
মানুষ কত কান্নাকাটি করে সারা জীবন ধরে
ভগবানের দেখা পাবার জন্য
আর আমি একদিন চলে যাব সেই ভগবানের জায়গাতে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৪

Comments

    Please login to post comment. Login