Posts

কবিতা

শিরোনামহীন

June 13, 2024

সুকান্ত সোম

431
View

যে পথ ভুলে
তোমার হাত ধরে
আমি ছুটেছি বহুদিন
সে হাত ছেড়ে
কেমন করে
আছড়ে পড়ি
সময়ের সমুদ্রে।
সাতার জানি
হবো জানি পার
অন্য কারো
হাতে রেখে হাত।
সে পথে যদি
হয় দেখা
ভুল ভেবে কি
পালিয়ে যাবে 
পারবে কি এড়াতে?
স্মৃতি খাতায়
যত আকা
হিজিবিজি যত লেখা
দেখবে পড়ে
সন্ধ্যে আলোয় লুকিয়ে।
আমিও সকাল বেলার
দু:খ চেপে
কফির কাপে
ঠোট লাগিয়ে
সিগারেটটা হাতে জ্বালিয়ে
অন্ধকার রাত্রের গায়ে
যাবো হারিয়ে।

Comments

    Please login to post comment. Login