Poetry

হাজার বছর

June 13, 2024

274
View

শূন্য এক আস্তানায়

মনের ভেতর অচিন পাখি

উড়ছে বসছে ডাকছে যেনো

ফাঁকা মাঠে শূন্য খাঁচা

রোদের মাঝে বরফ শীতল

ফাগুন হাওয়ার আকুলতা

স্বপ্ন যেথায় মেলছে ডানা

পূরবী মেঘ জমছে হেথা

পাহাড় সারির উপত্যকায়

হাজার হরিণ ছুটছে বৃথা

হঠাৎ এলো মরুচারী ভ্রান্ত হাওয়া

কথার ভেতর পুড়ছে রঙিন

ফানুস মাথার ক্লান্ত কায়া

এক বিহানে ছুটে এলো

সন্ধানি এক তৃণলতা

মনের মাঝে অনেক কথা

শুষ্ক ভূমির বিষণ্নতা

হঠাৎ কি সব আসে মনে

হাজার বছর যায় না বলা।

Comments

    Please login to post comment. Login