কবিতা

নিমগ্ন সন্ধ্যার জলে

June 14, 2024

বিপিন সিংহ বিশ্বাস

224
View

নিমগ্ন সন্ধ্যার জলে নিজেকে সঁপি
প্রেমের আরধ্য অবগাহনে 
যেখানে নিষকাম ভালোবাসা
দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের বুকে
উঁচু করে দাঁড়িয়ে কবিকে ডাকে।

সুপ্তপ্রেম আছড়ে পড়ে আবেগের পদ্মপাতায়
ঘ্রাণের কন্টকাকীর্ণ পথ পেরিয়ে
নির্ঝর নৈঃশব্দ্য ভালোবাসাকেই আঁকে 
মহাবিশ্বের তাপদাহ বিসর্জন দিয়ে
প্রেমের নিপুবনে আনন্দে মাতে।

Comments

    Please login to post comment. Login