Poetry

স্বাধীনতা

June 15, 2024

Original Author শ্রাবন দেবনাথ

372 views

ঐ পার্লামেন্টে বিদ্রোহ যত

জাতির পিতার কন্ঠে।

বজ্রবাণী রাজাকার পানে হানি

শহীদেরা এনেছে স্বাধীনতা এই বঙ্গে॥

কবে কে ভাবিয়াছিল

হইবে ঐ রাজপথ রাঙ্গা রক্তে।

কত যন্ত্রণা, শোষণ, বঞ্চনা

আর কত গুলি বিধবে ঐ বক্ষে॥

ভোরের আলোতে ফুটেছে

কত কদম-বনলতা।

চাপা পড়ে আছে বদ্ধভূমিতে

শত বেদনার কথা॥

যতবার ওরা ছিনিবে তোমায়

হইতে মোদের প্রাণমধ্য।

জনতার ক্ষুব্ধ ক্রন্দনে

ততবার হইবে তারা দগ্ধ॥

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login