Posts

কবিতা

বলো কোন প্রিয় নামে ডাকি~

June 15, 2024

কানিজ সুলতানা বিথী

780
View

কখনো অরু কখনো অরুনিমা 
কখনো আকাশের চাঁদ কিংবা আলো 
বলো কি নাম তোমার লাগে ভালো?
তুমি আমার শহরের বাগানবিলাস, নীলিমার নীল 
তুমি আমার বারান্দার  সদ্য স্ফূটিত ফুল 
তুমি আমার ডায়রির শেষ পাতার কবিতা 
বলো কি নামে ডাকি তোমায়? 
কি নাম তোমার লাগে ভালো 
চাঁদ, কবিতা নাকি আলো?

Comments

    Please login to post comment. Login